গতকালের P Chidambaram: বিক্ষোভের জের, ভার্চুয়ালি শুনানিতে অংশগ্রহণ করলেন চিদম্বরম

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বুধবার তাঁকে ঘিরে উত্তাপ বেড়েছিল কলকাতা হাইকোর্ট চত্বরে। এরপর বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে ভার্চুয়ালি উপস্থিত থাকলেন প্রাক্তন কেন্দ্রিয় মন্ত্রী তথা আইনজীবী পি চিদম্বরম।

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর নির্দেশেই অতিরিক্ত পদ তৈরি করা হয়েছে, SSC নিয়ে বড় ঘোষণা ব্রাত্যর

বুধবার মেট্রো ডেয়ারি মামলায় কেভেন্টার্স নামে একটি সংস্থার হয়ে মামলা লড়তে কলকাতায় এসেছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম। আদালতে তিন সওয়াল করছেন রাজ্য সরকারের হয়ে। মামলা লড়ছেন তারই দলের সতীর্থ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে। বুধবার হাইকোর্টে তাড়া খেলেন তিনি। অভিযোগ, তৃণমূলের হয়ে কাজ করছেন প্রাক্তন কেন্দ্রিয় মন্ত্রী।

P Chidambaram heckled by party workers outside Calcutta HC | Catch News

মেট্রো ডায়েরিকে জলের দরে কেভেন্টার্সের কাছে বিক্রি করে দিয়েছে মমতার সরকার। সরকারের মদতে কোটি টাকা নয়ছয় হয়েছে বলেও অভিযোগ উঠতে শুরু করে। এমনকি চিদম্বরমকে ‘মমতার দালাল’ বলে কটাক্ষ করেন অধীর রঞ্জন চৌধুরীর আইনজীবী কৌস্তভ বাগচি।

বিক্ষোভের উত্তাপ চরমে পৌঁছে যায় বেলা গড়াতেই। প্রথমে সুমিত্রা নিয়োগী নামের এক আইনজীবী পি চিদম্বরমকে দেখে তেড়ে যান। এরপর উত্তেজিত হয়ে কোর্ট খুলে বিক্ষোভ দেখান তিনি। এরপরেই সশরীরে শুনানি এড়িয়ে গেলেন তিনি।

বিক্ষোভের জের, আদালতে এলেন না চিদম্বরম 

বিক্ষোভের জের, আদালতে এলেন না চিদম্বরম 
বিক্ষোভের জের, আদালতে এলেন না চিদম্বরম

যদিও বৃহস্পতিবারেও ঘটনার উত্তাপ প্রায় একই ছিল হাইকোর্ট চত্বরে। চিদম্বরমকে অবিলম্বে দল থেকে বহিষ্কারের দাবী তোলেন আইনজীবী কৌস্তভ বাগচী। বিক্ষোভের জের, তাই এলেন না চিদম্বরম।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন