হাঁসখালির রেশ কাটতে না কাটতেই আরও এক ঘটনার পুনরাবৃত্তি রায়গঞ্জে। বিস্কুটের লোভ দেখিয়ে প্রতিবেশী ৮ বছরের শিশুকে ধর্ষণ করে খুনের হুমকি দেওয়ার অভিযোগ। রায়গঞ্জের শীতগ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। ঘটনায় রায়গঞ্জ মহিলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
১৩ মার্চ খুন হন ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর খুনের ঘটনার পরেই মৃত্যু হয়েছে ঘটনার অন্যতম সাক্ষী নিরঞ্জন বৈষ্ণবের। তপন খুনের প্রত্যক্ষদর্শীর মৃত্যুতেও চাই সিবিআই তদন্ত। এই দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলেন নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু।
ভাদু শেখের খুনের এফআইআরে ১০ জনের নাম। একাধিক ধারায় মামলা রুজু অভিযুক্তদের বিরুদ্ধে। এমনটাই খবর সিবিআই সূত্রে। পলাশ সেখ, সোনা শেখ, ছোট লালন, সঞ্জু শেখ, মাসহাব শেখ সহ ১০ বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
ফ্রাইং প্যান দিয়ে মায়ের মাথা ফাটিয়ে খুন কিশোরীর! কিন্তু এমন ঘটনা ঘটলো কেন? পুলিশ সূত্রে খবর, মৃতের বয়স ৩০। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর মেয়েকে নিয়ে গ্রেটার নয়ডায় একটি আবাসনে থাকতেন। মঙ্গলবার সন্ধ্যায় মেয়ে বাড়ি ফেরার পর বাসন ধোয়া নিয়ে মেয়ের সঙ্গে বচসা হয় মহিলার। তখনই আচমকাই তাঁর উপর হামলা চালায় মেয়ে।