Ramurhat Incident: ভাদু শেখের খুনের এফআইআরে ১০ জনের নাম, বিস্ফোরক আইনের একাধিক ধারায় মামলা রুজু

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভাদু শেখের খুনের এফআইআরে ১০ জনের নাম। একাধিক ধারায় মামলা রুজু অভিযুক্তদের বিরুদ্ধে। এমনটাই খবর সিবিআই সূত্রে। পলাশ সেখ, সোনা শেখ, ছোট লালন, সঞ্জু শেখ, মাসহাব শেখ সহ ১০ বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

আরও পড়ুনঃ Tapan Kandu Murder: তপন কান্দু খুনে এসডিপিওকে তলব, নিহতের ফোন বাজেয়াপ্ত করল সিবিআই

সিবিআই সূত্রে খবর, রামপুরহাটে তৃণমূল উপপ্রধান ভাদু শেখকে বোমা মেরে খুব করা হয়ে ২১ মার্চ। কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই শুরু করেছে তদন্ত। সিবিআইয়ের এফআইআরে ১০ জন অভিযুক্তদের নাম রয়েছে। তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারা (খুন), ১২০বি(ষড়যন্ত্র), ৩৪ (সংগঠিত অপরাধ) এবং বিস্ফোরক আইনের ৩ এবং ৪ নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছে।

রামপুরহাটের ঘটনায় ক্লোজ ওসি–এসডিপিও, তদন্তে সিট গঠন নবান্নের - Rampurhat Incident: Closed OC and SDPO, Nabanna prepare SIT, Bangla News

ভাদু শেখের খুনের ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার পর শনিবার রামপুরহাট থানায় উপস্থিত হয় সিবিআই অফিসাররা। ভাদু শেখের খুনের ঘটনায় পুলিশের থেকে সমস্ত নথী নিতে উপস্থিত হয়েছে তাঁরা।

ভাদু শেখের খুনের এফআইআরে ১০ জনের নাম, একাধিক ধারায় মামলা রুজু 

ভাদু শেখের খুনের এফআইআরে ১০ জনের নাম, একাধিক ধারায় মামলা রুজু 
ভাদু শেখের খুনের এফআইআরে ১০ জনের নাম, একাধিক ধারায় মামলা রুজু

ভাদু শেখের খুনের পরেই হামলা চলে বগটুই গ্রামে। ঘটনায় একাধিক বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ভাদু শেখের ছায়াসঙ্গী লালন শেখের বিরুদ্ধে। অভিযোগ তুলেছেন অন্যতম প্রত্যক্ষদর্শী মিহিলাল শেখ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত