নজরবন্দি ব্যুরোঃ মগরাহাটের জোড়া খুনে পাকড়াও মূল অভিযুক্ত জানে আলম। জানা গিয়েছে, গাড়ি করে পালাতে যাচ্ছিল অভিযুক্ত। সেই সময় টালিগঞ্জ থেকে তাঁকে গ্রেফতার করা হয়। ২৪ ঘন্টা গা ঢাকা দিয়ে থাকার পর তাঁকে পাকড়াও করা হয়েছে।
আরও পড়ুনঃ জামাইবাবুকে প্রেমের প্রস্তাব, সাড়া না মেলায় বিষ খেয়ে আত্মঘাতী তরুণী ও বান্ধবীরা!
শনিবার মগরাহটে মলয় মাখাল এবং বরুণ চক্রবর্তীদের খুনের পর থেকেই গা ঢাকা দিয়েছিল অভিযুক্ত। এর পর ২৪ ঘণ্টা ধরে গা ঢাকা দিয়েছিল সে। অভিযোগ, মাথার পিছনে গুলি করা হয়। পরে মৃত্যু নিশ্চিত করতে কোপানো হয়।
পুলিশ সূত্রে খবর, ফোনের টাওয়ার লোকেশন দেখে একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালায় পুলিশ। গতকালই ডায়মণ্ড হারবারের এসডিপিও নেতৃত্বে চলে জানে আলমের খোঁজ। অবশেষে ২৪ ঘন্টা পর টালিগঞ্জ থেকে তাঁকে পুলিশ আধিকারিকরা গ্রেফতার করেছে। ডায়মন্ড হারবারের পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে খুনের কারণ জিজ্ঞাসাবাদ করতে চায়।

উল্লেখ্য, শনিবার দিনের বেলাতেই বরুণ চক্রবর্তী এবং মলয় মাখালকে প্রথমে গুলি করে এবং পরে কুপিয়ে খুন করা হয়। অভিযোগের তালিকায় উঠে আসে জানে আলমের নাম। অভিযোগ, ইমারতি দ্রব্যের টাকা দেওয়াকে কেন্দ্র করেই বচসার সূত্রপাত পরে যা বড় আকার নেয়।
পাকড়াও মূল অভিযুক্ত জানে আলম, হেফাজতে নেবে ডায়মণ্ড হারবার থানার পুলিশ

জানা গিয়েছে, গত ১০ বছর ধরে একাধিক জনকে টাকা দেওয়ার নাম করে প্রতারণা করেছে ওই ব্যক্তি। সম্প্রতি পশুর হাড় থেকে সার তৈরির কাজেও দুর্নীতি করে সে।



