নজরবন্দি ব্যুরোঃ বিহারের এক তরুণী জামাইবাবুর প্রেমে পড়েছিলেন। সেই কথা বলতে গিয়েছিলেন জামাইবাবুকে। কিন্তু প্রস্তাব নাকচ করে দেন জামাইবাবু। আর এর পরেই ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। জামাইবাবুর প্রত্যাখ্যান মেনে নিতে পারেনি তরুণী।
আরও পড়ুনঃ ধর্ষণের পর মৃত্যু, জোর করে পড়ানো হল দেহ, অভিযুক্ত তৃণমূল নেতার ছেলে
বাড়ি ফিরে এসে তার পাঁচজন বান্ধবীকে জানায় সেই কথা। কারণ বান্ধবীদের কথাতেই ওই তরুণী জামাইবাবুকে প্রেমের প্রস্তাব দিতে গিয়েছিল। বাড়ি এসে তরুণী দুঃখে বিষ খেয়ে আত্মঘাতী হয়। এদিকে বান্ধবীকে বিষ খাওয়া দেখে বিষ খেয়ে ফেলে ওই পাঁচজনও।
এই ঘটনায় ৩ জনের এখন পর্যন্ত মৃত্যু হয়েছে। বাকি তিনজন আশঙ্কাজনক অবস্থায় মগধ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। ঘটনাটি বিহারের ঔরঙ্গাবাদ এলাকার। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। তদন্ত শুরু করেছে পুলিশ।
এই ঘটনার তদন্ত শুরু করতে গিয়ে পুলিশ যে দিকটি দেখছে সেটা হলো এরকম ঘটনার পেছনে অন্য কারো হাত আছে কিনা। ঐদিন বিষ খেয়ে বাড়িতেই ছিলেন তরুণী। সঙ্গে ছিলেন ৫ বান্ধবীও।
জামাইবাবুকে প্রেমের প্রস্তাব, সাড়া না মেলায় বিষ খেয়ে আত্মঘাতী তরুণী ও বান্ধবীরা!
কিন্তু অনেকক্ষণ ঘরের মধ্যে কোন আওয়াজ না পাওয়ায় বাড়ির লোকজন দরজা ধাক্কায়। দরজা না খোলায় দরজা ভেঙে তারা ঢুকে হতবাক। বিষ খেয়ে পড়ে আছেন তরুণীসহ ৫ বান্ধবী।



