ধর্ষণের পর মৃত্যু, জোর করে পড়ানো হল দেহ, অভিযুক্ত তৃণমূল নেতার ছেলে

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ জন্মদিনের পার্টিতে ডেকে ধর্ষণ নাবালিকাকে। ধর্ষণের পর মৃত্যু অতিরিক্ত রক্তপাতে। এমনকি রাতারাতি জোর করে দেহ দাহ করানো হয়। ঘটনাটি ঘটেছে নদিয়ার হাঁসখালি এক নম্বর ব্লকের গাজনা গ্রাম পঞ্চায়েত এলাকায়। অভিযুক্ত তৃণমূল নেতার ছেলে বলে জানা গেছে।

আরও পড়ুনঃ UGC: দুই দিনে পর পর তিনটি ট্যুইটার হ্যান্ডেল ‘হ্যাক’, হ্যাকারদের নিশানায় সরকারী অ্যাকাউন্ট

হাঁসখালি এক নম্বর তৃণমূলের পঞ্চায়েতের সদস্য সমর গোয়ালার ছেলে ব্রজগোপাল। অভিযোগ, গত সোমবার জন্মদিনের পার্টি রেখেছিল ওই যুবক। সেখানেই আমন্ত্রণ জানানো হয় নাবালিকাকে। সেখানেই ধর্ষণের অভিযোগ উঠেছে।

After Horrific Murder Of 4 Children Police Suspect Rape, Say Arrests Soon

নাবালিকার পরিবারের দাবি, একজন মহিলা এবং কয়েকজনকে দিয়ে ওই রাতে বাড়ি পাঠানো হয়েছিল। ব্রজগোপালের বাড়ির লোক জানিয়েছে, ১৪ বছরের মেয়েটি পার্টিতে অসুস্থ হয়ে পড়ে। এমনকি হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলা হলে নাবালিকা রাজি হয়নি বলে অভিযোগ। এরপর মঙ্গলবার সকালে মৃত্যু হয় তাঁর।

ধর্ষণের পর মৃত্যু, জোর করে পড়ানো হল দেহ, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ 

ধর্ষণের পর মৃত্যু, জোর করে পড়ানো হল দেহ, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ 

মৃতার পরিবারের দাবী, জোর করে তার দেহ স্থানীয় শ্মশানে দাহ করাতে বাধ্য করে তৃণমূল নেতা এবং তাঁর দলবল। পরিবারের অভিযোগ, মেয়ের মৃত্যুর পর থেকেই তাঁরা আতঙ্কে ছিলেন। অভিযোগ, নাবালিকাকে গণধর্ষণ করা হয়েছে। ওই পার্টিতে পাঁচ জন পুরুষ ছিল। প্রথমে পুলিশের তরফেও অভিযোগ নেওয়া হয়নি। পরে চাইল্ড লাইনের কর্মীদের আশ্বাসে থানায় অভিযোগ দায়ের করেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর