নজরবন্দি ব্যুরোঃ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, ইন্ডিয়ান মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্টের পর এবার হ্যাকারদের নিশানায় আরও একটি সরকারী অ্যাকাউন্ট। রবিবার ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনের ট্যুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। দুই দিনে পর পর তিনটি ট্যুইটার হ্যান্ডেল ‘হ্যাক’।
আরও পড়ুনঃ Covid Hospital: এবার করোনার জন্য স্থায়ী হাসপাতাল তৈরির সিদ্ধান্ত রাজ্যের


রবিবার আচমকা বদলে যায় ইউজিসির অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলের প্রোফাইলের ছবি। সমস্ত লোগো বদলে কার্টুনের ছবি দেওয়া হয়। এরপর একাধিক ট্যুইট করা হয় ওই অ্যাকাউন্ট থেকে। তড়িঘড়ি কর্তৃপক্ষের তরফে ব্যবস্থা নেওয়া হয়।
UGC India’s official Twitter account hacked. pic.twitter.com/t37ui8KNuC
— ANI (@ANI) April 9, 2022

কিছুদিন আগে একইভাবে হ্যাক করা হয়েছিল যোগী আদিত্যনাথের ট্যুইটার হ্যান্ডেল। সেখানে মুখ্যমন্ত্রীর ছবি সরিয়ে গরু বাঁদরের ছবি বসিয়ে দেওয়া হয়। প্রায় ৩০০ এর বেশী ট্যুইট করা হয় ওই অ্যাকাউন্ট থেকে।
দুই দিনে পর পর তিনটি ট্যুইটার হ্যান্ডেল ‘হ্যাক’, অভিযোগ দায়ের

ইতিমধ্যেই লখনউ সাইবার ক্রাইমের অফিসে অভিযোগ দায়ের করা হয়েছে। একটি আলাদা করে টিম গঠন করা হয়েছে। যারা ঘটনায় অভিযুক্ত তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।









