নামী এক বিশ্ববিদ্যালয়ের অন্দরে র্যাগিংয়ের অভিযোগ জোরালো হয়ে উঠছে। এই পরিস্থিতিতে হস্তক্ষেপ করেছে ইউজিসি। প্রথম রিপোর্টের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পাঠানো দ্বিতীয় রিপোর্টেও সন্তুষ্ট নয় ইউজিসি। ফের চিঠি পাঠাতে পারে তারা।
রাজ্য উচ্চ শিক্ষা দফতরের তৈরি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিতে থাকছেন চারজন সদস্য। নেতৃত্ব করবেন উচ্চ শিক্ষা সংসদের চেয়ারম্যান। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের এক পড়ুয়াকে র্যাগিং করে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার অভিযোগ উঠেছে।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়ার রহস্যমৃত্যুর ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। র্যাগিংয়ের অভিযোগে সরব সব মহল। এরইমধ্যে জানা যায়, ওই রাতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও হস্টেলের ভিতরে ঢুকতে পারেনি। এই মর্মে যাদবপুরকাণ্ডে দায়ের হল একটি নতুন এফআইআর।