কলেজ বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তুলতে হবে সেলফি – বলল ইউজিসি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বিভিন্ন ক্ষেত্রে দেশের সাফল্য উদ্যাপন এবং সেই সম্পর্কে দেশের যুবসমাজকে সচেতন করার লক্ষ্যে দেশের প্রতিটি কলেজে প্রিন্সিপালদের এবং বিশ্ববিদ্যালয়ে উপাচার্যদের শুক্রবার ‘সেলফি পয়েন্ট’ তৈরি করার নির্দেশ দিল ইউজিসি সচিব মণীশ জোশী । সূত্র মারফত জানা গিয়েছে, এই সেলফি জোনের পটভূমিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি রাখতে বলা হয়েছে।

আরও পড়ুন: ভুয়ো শিক্ষকে চলছে বিএড কলেজ! নিয়োগ দুর্নীতির মাঝেই বিস্ফোরক অভিযোগে তোলপাড় বাংলা

কলেজ বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তুলতে হবে সেলফি - বলল ইউজিসি

‘সেলফি পয়েন্ট’-এর পটভূমিকা কী হবে সেই সম্পর্কেও জানিয়েছে ইউজিসি। নির্দেশিকায় বলা হয়েছে, সকল ‘সেলফি পয়েন্ট’-এর বিষয় থাকবে ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’, জাতীয় শিক্ষা নীতি অনুযায়ী নেওয়া বিভিন্ন পদক্ষেপের উপর। ইউজিসি আরও জানিয়েছে, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিকে শিক্ষা মন্ত্রক দ্বারা অনুমোদিত ত্রিমাত্রিক পটভূমিকা অনুযায়ী তৈরি ‘সেলফি পয়েন্ট’ গুলিকে শিক্ষাঙ্গনের বিশেষ জায়গায় বসাতে হবে।

কলেজ বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তুলতে হবে সেলফি - বলল ইউজিসি
কলেজ বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তুলতে হবে সেলফি – বলল ইউজিসি

শিক্ষার্থীদের ওই বিশেষ জায়গায় গিয়ে সেলফি তুলতে এবং সেই সব ছবি সমাজমাধ্যমেও ছড়িয়ে দিতে উৎসাহিত করার নির্দেশও দেওয়া হয়েছে। ইউজিসির এই নির্দেশিকার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে কটাক্ষ করেছে কংগ্রেস। দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ এক্স – এ লিখেছেন, “আমাদের সেলফিকেন্দ্রিক এবং আত্মকেন্দ্রিক প্রধানমন্ত্রী লোকসভা ভোটের আগে নিরাপত্তাহীনতায় ভুগছেন।

কলেজ বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তুলতে হবে সেলফি - বলল ইউজিসি

কলেজ বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তুলতে হবে সেলফি – বলল ইউজিসি

নিজের মুখ বাঁচাতে কোনও কিছু বাদ রাখছেন না।” তিনি আরও লিখেছেন, “প্রথমে, সেনাবাহিনীকে সেলফি পয়েন্ট স্থাপন করতে বলা হয়েছিল। তার পর, তিনি আইএএস অফিসার এবং অন্যান্য ঊর্ধ্বতন সরকারি আধিকারিকদের ‘রথযাত্রা’ বার করতে বলেছিলেন। এখন, তিনি ইউজিসিকে সমস্ত বিশ্ববিদ্যালয়ে সেলফি পয়েন্ট স্থাপনের নির্দেশ দিয়েছেন।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন