শুক্রবার রাতে হাওড়ার আমতায় ছাত্রনেতা আনিস খানের দাদা সলমন খানের ওপর হামলা। আশঙ্কাজনক অবস্থায় সলমনকে উলুবেড়িয়া হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়েছে। সেই ঘটনায় এবার সুর চড়ালেন বাম নেত্রী মীনাক্ষী মুখ্যোপাধ্যায়। তাঁর কথায়, সরকার ও পুলিশ মিলিতভাবে দুষ্কৃতীদের আড়াল করছে।
ফের আলাদা উত্তরবঙ্গ দাবির বিরুদ্ধে সরর হয়েছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। পাল্টা বিজেপি তৃণমূলের আঁতাত বলে কটাক্ষ করেন সিপি(আই)এম নেত্রী মীনাক্ষী মুখ্যোপাধ্যায়। আলাদা উত্তরবঙ্গের দাবিতে মানুষকে ভুল বোঝানো হচ্ছে দাবি মীনাক্ষীর।
একটা সময় কর্তাকে ফোন করলে হয় বেজে যেত, কিংবা ফোন ধরতেন গিন্নি। তারপর মন্দ কাটছিল না তাঁদের। তবে সে সুখের স্বর্গে ফাটল ধরেছে। বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই এমন কী হল যে, ভাঙনের গল্প শোনা যাচ্ছে। বিচ্ছেদ ছাড়া আর কিছুই ভাবতে পারছেন না তাঁরা?
শেষ মুহুর্তের প্রচারে নেমে শাসক দলের বিরুদ্ধে ঝাঁঝালো আক্রমণ সিপি(আই)এম নেত্রী মীনাক্ষী মুখ্যোপাধ্যায়ের। তিনি বলেন, ভোট লুঠ করতে এলে হাতা-খুন্তি নিয়ে বুথগুলো আগলে রাখুন।
হাত ছেড়ে একলা চলো CPIM-এর, ভবানীপুরে মমতার বিরুদ্ধে লড়বেন মীনাক্ষী? এবারের বিধানসভা নির্বাচনে মমতার নিজের কেন্দ্র ভবানীপুরে তৃণমূলের হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায়।
লোকসভার লক্ষ্যে মমতার বিরুদ্ধে প্রার্থী দিচ্ছেনা কংগ্রেস। ২০২১ বিধানসভা নির্বাচনে মমতার নিজের কেন্দ্র ভবানীপুরে তৃণমূলের হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। বিপুল ভোটে জয়ও পান তিনি।