Minakshi Mukherjee: আলাদা উত্তরবঙ্গের দাবিতে মানুষকে ভুল বোঝানো হচ্ছে, কোচবিহার থেকে হুঁশিয়ারি মীনাক্ষী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গতকাল এক সভা থেকে আলাদা উত্তরবঙ্গের দাবি তুলেছেন অনন্ত মহারাজ। বিজেপি নেতৃত্বের পর মহারাজের এই বার্তা ঘিরে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গেছে। ফের আলাদা উত্তরবঙ্গ দাবির বিরুদ্ধে সরর হয়েছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। পাল্টা বিজেপি তৃণমূলের আঁতাত বলে কটাক্ষ করেন সিপি(আই)এম নেত্রী মীনাক্ষী মুখ্যোপাধ্যায়। আলাদা উত্তরবঙ্গের দাবিতে মানুষকে ভুল বোঝানো হচ্ছে দাবি মীনাক্ষীর।

আরও পড়ুনঃ JP Nadda: ৫ বছরের মধ্যে বাংলায় সরকার গঠন করবে বিজেপি, দাবি নাড্ডার

এদিন এক সভা থেকে মীনাক্ষী বলেন, ভাগ কিসের দাবিতে? কোন স্লোগান কোন ডিমান্ড এর ভাগ? মানুষ ভালো করে বেঁচে থাকার দাবিতে। তাহলে যে দাবি আছে তাকে মেটানোর জন্য সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে এই কাজ করতে হবে তবে বাংলা ভাগের দাবিও ওঠে না। বাংলা ভাগের দাবিকে উৎসাহিত করা একেবারেই ঠিক না। এই দুই সরকার জোর করে মানুষকে ভুল বুঝিয়ে যাচ্ছে বলে দাবী করেন মীনাক্ষী মুখার্জী। তিনি আরও জানান সিপিএম নিজেরাই এই আন্দোলনে একাই লড়াই করবে।এর জন্য কাউকে পাশে লাগবে না।

আলাদা উত্তরবঙ্গের দাবিতে মানুষকে ভুল বোঝানো হচ্ছে, মীনাক্ষী মুখার্জির বক্তব্য ঘিরে চাঞ্চল্য 
আলাদা উত্তরবঙ্গের দাবিতে মানুষকে ভুল বোঝানো হচ্ছে, মীনাক্ষী মুখার্জির বক্তব্য ঘিরে চাঞ্চল্য

এর আগে একাধিকবার আলাদা উত্তরবঙ্গের দাবিতে সরব হয়েছেন বিজেপির একাধিক নেতৃত্ব। সম্প্রতি অনন্ত মহারাজ দাবি করেন উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত রাজ্য ঘোষণা করতে হবে। সেই প্রেক্ষিতে দিনহাটার তৃণমূল বিধায়ক বলেন, রক্ত দিয়ে বাংলা ভাগ রুখব। শুধু আমার রক্ত দেব না, প্রয়োজনে অন্যের রক্তও ঝরবে। এই কথাটা বিজেপির নেতাদের মাথায় রাখতে বলব। বাংলা ভাগকে রুখতে গিয়ে আমার শরীরের রক্ত দেব, আর তোমার শরীরের রক্ত যাবে না, তা হবে না। রক্ত গেলে, দু’জনের রক্তই যাবে। কারণ, আমরা কেউ চুড়ি পরে বসে নেই।

আলাদা উত্তরবঙ্গের দাবিতে মানুষকে ভুল বোঝানো হচ্ছে, মীনাক্ষী মুখার্জির বক্তব্য ঘিরে চাঞ্চল্য 

আলাদা উত্তরবঙ্গের দাবিতে মানুষকে ভুল বোঝানো হচ্ছে, মীনাক্ষী মুখার্জির বক্তব্য ঘিরে চাঞ্চল্য 
আলাদা উত্তরবঙ্গের দাবিতে মানুষকে ভুল বোঝানো হচ্ছে, মীনাক্ষী মুখার্জির বক্তব্য ঘিরে চাঞ্চল্য

তাঁর দাবি, একই মঞ্চ থেকে সেই দাবিকে সমর্থন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। তার কয়েক ঘণ্টার মধ্যেই বিজেপির দিকে তোপ দাগলেন উদয়ন। তাঁর দাবি, বিজেপি বুঝে গিয়েছে, এই বাংলায় থেকে মুখ্যমন্ত্রী বা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী হওয়া যাবে না। তাই বাংলা ভাগ করার দাবি তুলছে তারা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর