JP Nadda: ৫ বছরের মধ্যে বাংলায় সরকার গঠন করবে বিজেপি, দাবি নাড্ডার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ৫ বছরের মধ্যে বাংলায় সরকার গঠন করবে বিজেপি। সোমবার আগতলার একটি সভা থেকে এমনটাই দাবি করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।তাঁর এই বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে।

আরও পড়ুনঃ Sourav Ganguly: রোহিতদের পাক বধের পর টিম ইন্ডিয়ার উদ্দ্যেশে কি বললেন সৌরভ?

বিজেপির সর্বভারতীয় সভাপতি বলেন, পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি ৪ বছরের মধ্যে নিজেদের ভোট ৩ শতাংশ থেকে বাড়িয়ে ৩৮ শতাংশ করেছে। পশ্চিমবঙ্গে আমাদের ভোট রেকর্ড সংখ্যক বৃদ্ধি পেয়েছে। তৃণমূলের গুণ্ডারা নির্বাচনের পর হিংসা ছড়িয়েছে। কংগ্রেস এবং সিপি(আই)এম এখন আর মুখ্য ভূমিকায় নেই। বরং বিজেপির এখন মূল বিরোধী শক্তি হিসাবে জায়গা করে নিয়েছে। ৫ বছরে সরকারও গড়তে পারে বিজেপি। ৫ বছরে ৪০ শতাংশ ভোট পেয়ে সরকারও গড়তে পারে বিজেপি।

৫ বছরের মধ্যে বাংলায় সরকার গঠন করবে বিজেপি, নাড্ডার দাবি ঘিরে চাঞ্চল্য 
৫ বছরের মধ্যে বাংলায় সরকার গঠন করবে বিজেপি, নাড্ডার দাবি ঘিরে চাঞ্চল্য 

গত কয়েক মাস আগে থেকেই বাংলায় সরকার গঠনের দাবি করে আসছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ২০২৬ সাল পর্যন্ত পরবর্তী বিধানসভা ভোটর জন্য অপেক্ষা করতে হবে না, ২০২৪ সালেই রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। একথা বারবার বলে আসছেন শুভেন্দু অধিকারী। এই কথাই কী সত্যি হতে চলেছে? প্রশ্ন রাজনৈতিক মহলে।

যদিও রাজনৈতিক মহলের ধারণা, রাজ্যজুড়ে একাধিক দুর্নীতি মামলায় একাধিক তৃণমূল নেতাদের ক্রমাগত নাম জড়াচ্ছে। এই সংখ্যা আগামী দিনে বাড়তে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এতে জনসাধারণের কাছে যে বার্তা যাবে তাতে সরকার টিকিয়ে রাখা তৃণমূলের কাছে কষ্টসাধ্য হবে। এমনকি নীচুতলার সংগঠনে বিরাট প্রভাব পড়তে পারে। তাতে ফের একাধিক নেতাদের দলবদল হতে পারে।

৫ বছরের মধ্যে বাংলায় সরকার গঠন করবে বিজেপি, নাড্ডার দাবি ঘিরে চাঞ্চল্য 

৫ বছরের মধ্যে বাংলায় সরকার গঠন করবে বিজেপি, নাড্ডার দাবি ঘিরে চাঞ্চল্য 
৫ বছরের মধ্যে বাংলায় সরকার গঠন করবে বিজেপি, নাড্ডার দাবি ঘিরে চাঞ্চল্য 

যদিও এখন থেকেই একাধিক সভামঞ্চ থেকে কর্মীদের বিব্রত না হওয়ার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে বিশেষ বার্তা না দিলেও গরু পাচার মামলায় গ্রেফতার হওয়া অনুব্রত সম্পর্কে বার্তা দিয়ে চলেছেন তিনি। তাই দুর্নীতিতে জড়িত শাসক নেতাদের কারণে আগামী দিনে বিপদ বাড়তে পারে তৃণমূলের। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত