Sourav Ganguly: রোহিতদের পাক বধের পর টিম ইন্ডিয়ার উদ্দ্যেশে কি বললেন সৌরভ?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এশিয়া কাপে ভারতের কাছে পাঁচ উইকেটে ম্যাচ হেরেছে পাকিস্তান। প্রথমে ব্যাট করে মাত্র ১৪৭ রান তুলেছিল পাকিস্তান। সেই রান তাড়া করতে নেমে খানিকটা সমস্যায় পড়ে গেলেও শেষ পর্যন্ত ঠান্ডা মাথায় ম্যাচ বের করেন ভারতীয় ব্যাটাররা।

আরও পড়ুনঃ এ ভাবে দায়িত্বজ্ঞানহীন শট খেলে আউট হবেন কোহলী-রোহিত, ম্যাচ জিতলেও ক্ষুব্ধ গাভাসকর

২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হার মানতে হয়েছিল বিরাট কোহলির ভারতকে। সেই আরব আমিরশাহিতেই শাপমুক্তি ঘটিয়েছে রোহিত শর্মার ব্রিগেড। এই ম্যাচে ভারতীয় বোলিং কিন্তু খুব ভালো ছিল।

21 19

আর সেই কারণে অল্প রানের মধ্যে পাক ব্যাটারদের আউট করা গিয়েছে। কিন্তু কালকের ম্যাচ নিয়ে কি বললেন বোর্ড সভাপতি সৌরভ? নেটমাধ্যমে মহারাজ লিখেছেন, ‘এশিয়া কাপের শুরুতেই ভারতের জন্য দারুণ ফল। কঠিন পরিস্থিতিতেও সংযত থাকতে পেরেছে ওরা।’

রোহিতদের পাক বধের পর টিম ইন্ডিয়ার উদ্দ্যেশে কি বললেন সৌরভ?

রোহিতদের পাক বধের পর টিম ইন্ডিয়ার উদ্দ্যেশে কি বললেন সৌরভ?

23 19

পাকিস্তানের বিরুদ্ধে লড়াইয়ে ভারতীয় দল বার বার চাপে পড়লেও তা কাটিয়ে উঠেছে। ভারতীয় ক্রিকেটাররা কখনই চাপের মুখে ভেঙে পড়েননি। রোহিত, বিরাটদের এই পরিণত ক্রিকেটেরই প্রশংসা করেছেন বিসিসিআই সভাপতি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত