এ ভাবে দায়িত্বজ্ঞানহীন শট খেলে আউট হবেন কোহলী-রোহিত, ম্যাচ জিতলেও ক্ষুব্ধ গাভাসকর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গতকাল মহাম্যাচে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে এশিয়া কাপের যাত্রা শুরু করেছেন ভারত। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে ভারত জিতলেও খুশি হতে পারছেন না সুনীল গাভাসকর। তার কারণ দলের প্রধান দুই ব্যাটার বিরাট কোহলী ও রোহিত শর্মার উপর ক্ষুব্ধ তিনি। ক্রিজে বেশ কিছু ক্ষণ কাটানোর পরেও যে ভাবে তাঁরা আউট হয়েছেন, তা মেনে নিতে পারছেন না সুনীল।

আরও পড়ুনঃ মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সম্পত্তির হিসেব চাই, হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের

তাই তাঁর প্রশ্ন, আর কত দিন এ ভাবে দায়িত্বজ্ঞানহীন শট খেলে আউট হবেন কোহলী-রোহিত। রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা লাগে। শূন্য রানে আউট হন কেএল রাহুল। এরপর রোহিত-বিরাট খেলা ধরেন। স্বাভাবিক ভাবে রান আসছিল। চাপের কিছু ছিল না, কারণ টার্গেট রান খুব বেশি ছিল না।

এ ভাবে দায়িত্বজ্ঞানহীন শট খেলে আউট হবেন কোহলী-রোহিত, ম্যাচ জিতলেও ক্ষুব্ধ গাভাসকর

কিন্তু পাকিস্তানের বাঁ হাতি বোলার নওয়াজকে তুলে মারতে গিয়ে দুজনেই উইকেট দিয়ে আসেন। প্রথমে রোহিত, তারপর বিরাট। ৭.৫ ওভারে ১ উইকেটে ৫০ ছিল ভারতের। কিন্তু ৮ বলের মধ্যে ৫৩ রানে ৩ উইকেট হয়ে যায়। আর এই ধরনের শট নিয়েই আপত্তি এই কিংবদন্তির।

13 23

তিনি বলেন, ‘‘কোহলী আর রোহিতের কাছে সুযোগ ছিল। ওরা রান করছিল। ওই সময় বড় শট খেলার কোনও দরকার ছিল না। ওদের অন্তত ৭০-৮০ রান পর্যন্ত সাবধানে খেলা উচিত ছিল। তার পরে না হয় হাত খুলত। ওরা পর পর আউট হয়ে যাওয়ায় পরের ব্যাটাররা চাপে পড়ে গিয়েছিল। আর কত দিন এ রকম দায়িত্বজ্ঞানহীন শটে আউট হবে ওরা।’’

14 21

এ ভাবে দায়িত্বজ্ঞানহীন শট খেলে আউট হবেন কোহলী-রোহিত, ম্যাচ জিতলেও ক্ষুব্ধ গাভাসকর

তিনি আরও বলেন, ‘দুজনেই ভুলে যাওয়ার মতো শট খেলে আউট হয়েছে। ওই সময় ওরকম শটের কোনও প্রয়োজন ছিল না।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত