নজরবন্দি ব্যুরোঃ মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সম্পত্তির হিসেব চাই। এবার কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হল। মামলা দাতের করলেন বিজেপি নেতা তরুনজ্যোতি তিওয়ারি। তবে এই তালিকার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম যুক্ত করা হয়নি।
আরও পড়ুনঃ ফের পতন টাকার দামে, ডলার পিছু ভারতীয় মুদ্রার দাম ৮০ টাকা


এর আগে ১৯ জন তৃণমূলের নেতাদের সম্পত্তির বৃদ্ধি নিয়ে মামলা দায়ের করা হয়েছে। সেই তালিকায় রয়েছে ফিরহাদ হাকিম, ব্রাত্য বসু, মলয় ঘটক, জাভেদ আহমেদ খান, অরূপ রায়, অর্জুন সিং, সব্যাসাচী দত্ত, শিউলি সাহা, বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, গৌতম দেব, ইকবাল আহমেদ, রাজীব বন্দ্যোপাধ্যায়, আব্দুর রেজ্জাক মোল্লা ও স্বর্ণকমল সাহাদের নাম। সেই মামলায় ইডিকে পার্টি করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

এরপরে ২৪ জন বিরোধী দলের নেতাদের বিরুদ্ধেও সম্পত্তি বৃদ্ধির মামলা দায়ের করা হয়। সেই তালিকায় বাদ যাননি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ধর্মেন্দ্র প্রধান, রাজনাথ সিং, জগত প্রকাশ নাড্ডাদের নাম। এছাড়াও রয়েছে, রূপা গঙ্গোপাধ্যায়, স্মৃতি ইরানি, শিশির অধিকারী, শুভেন্দু অধিকারী, দিব্যেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সৌমিত্র খাঁ, লকেট চট্টোপাধ্যায়, মনোজ কুমার ওরাও, আব্দুল মান্নান, মিহির গোস্বামী, সমিক ভট্টাচার্য, অগ্নিমিত্রা পাল, অনুপম হাজরা, মহম্মদ সেলিম, জিতেন্দ্র তিওয়ারি, তন্ময় ভট্টাচার্য, শীলভদ্র দত্ত, রাহুল সিনহা, সুভাষ সরকার ও সুজন চক্রবর্তীদের নাম। এবার মুখ্যমন্ত্রীর পরিবারের বিরুদ্ধে জনস্বার্থ মামল দায়ের করা হল।
এবিষয়ে আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি বলেন, কুণাল ঘোষ একসময় বলেছিলেন, সারদার সব টাকা রয়েছে বন্দ্যোপাধ্যায় পরিবারের কাছে। সেই টাকাই বিভিন্ন ক্ষেত্রে ব্যাবহার হচ্ছে । এছাড়াও আবেদনে দুটি কোম্পানির নাম উল্লেখ করা হয়েছে। তারা বিপুল টাকার সম্পত্তি জলের দামে কিনছে বলে অভিযোগ আইনজীবীর। এই মামলাতেই কার্তিক বন্দ্যোপাধ্যায়, বাবুন বন্দ্যোপাধ্যায়, কাজরী বন্দ্যোপাধ্যায়দের নাম যুক্ত করা হয়েছে। পাশাপাশি ইডি,সিবিআই ও আইটিকে দিয়ে তদন্ত করার আবেদনও করা হয়েছে ।


মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সম্পত্তির হিসেব চাই, হাইকোর্টে গেল বিজেপি

ছাত্র দিবসের উদ্বোধনী দিবস অনুষ্ঠানের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, একদিন তো রামের পিতা দশরথ একা ছিলেন। পরে সকলের সন্তান হয়েছে। ছয় বোন দুই ভাই আমরা। আমরা সবাই নিজের নিজের। আমার মা কাছে মা ছিল। শুধুমাত্র উৎসবে এক হই। আমি বললাম আমার সম্পত্তি। আমার এখানে কেন হবে আন্তর্জাতিক আদালতে হওয়া উচিত।







