মঙ্গলবার সকাল থেকে সেই প্রক্রিয়া শুরু আগেই অনুব্রতকে পুরানো একটি মামলায় ৭ দিনের হেফাজতে নিল রাজ্য পুলিশ। ফলে অনুব্রতকে নিয়ে ইডির দিল্লি যাত্রায় নতুন করে পথের কাঁটা হয়ে দাঁড়াল পুলিশ। যা নিয়ে সরব হয়েছে বিরোধীরা। সিপি(আই)এমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের কথায়, রাজ্য পুলিশ অপরাধীদের বাঁচানোর চেষ্টা করছে।
সেলিম মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন,” কখনও বিভিন্ন সমীক্ষার নামে, আবার কখনও দুয়ারে সরকারের নাম করে সমস্ত তথ্য তুলে দিচ্ছেন। কয়লা পাচার এবং সোনা পাচার থেকে আসলে নিজের ভাইপো আর তার বউকে বাঁচাতে গোটা রাজ্যে মানুষকে বাজি ধরে দিয়েছেন কেন্দ্রের কাছে৷’’
১১ অগাস্ট কেষ্ট জেলবন্দী হওয়ার পর থেকেই বীরভূমে বদলাচ্ছে শুরু করেছে রাজনৈতিক পরিস্থিতি। মঙ্গলবার সিপি(আই)এমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের মন্তব্যে সেই পালে খানিকটা হাওয়া লেগেছে। পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের নেতাদের ডুবিয়ে দিতে হবে। মন্তব্য বর্ষীয়ান বাম নেতার।
অপরিকল্পিত মেট্রোপ্রকল্পের জন্য আবারও ক্ষতির সম্মুখীন কলকাতার বউ বাজার অঞ্চলের বেশ কয়েকটি বাড়ি। প্রায় নিয়মিত এই হেনস্থার শিকার হচ্ছেন বৌবাজার এলাকার মানুষ, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেনা প্রশাসন। শুক্রবার সকালে ফের ১০ টি বাড়িতে ফাটল দেখা দিয়েছে। পরিস্থিতি পরিদর্শনে গেলেন সিপি(আই)এমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। বউ বাজারের ঘটনাস্থলে উপস্থিত সেলিম তোপ দাগলেন মমতা বিরুদ্ধে।