CPIM: জলপাইগুড়িতে বামেদের সভা ঘিরে ধুন্ধুমার, বিজেপির পর উত্তরে বাম হাওয়া!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যের শাসক দলের বিরুদ্ধে সুর চড়িয়ে লাগাতার আন্দোলন কর্মসূচি জারি রেখেছে বামেরা। শুক্রবার ১০০ দিনের কাজ, ন্যায্য মজুরি, পঞ্চায়েতের প্রতিটি স্তরে দুর্নীতির বিরুদ্ধে জলপাইগুড়ি জেলা পরিষদ অভিযান করল বামেরা। এদিন জলপাইগুড়িতে জেলা শাসকের দফতরে অভিযান ঘিরে রণক্ষেত্র পরিস্থিতি। জলপাইগুড়িতে বামেদের সভা ঘিরে ধুন্ধুমার, শাসক দলের বিরুদ্ধে সোচ্চারে সেলিম।

আরও পড়ুনঃ কানাডায় ভারতবিদ্বেষ বাড়ছে, সতর্ক করলো কেন্দ্র

এদিন ব্যারিকেড দিয়ে বামেদের মিছিলও রোখার চেষ্টা করে পুলিশ। কিন্তু পুলিশের ব্যারিকেড সরিয়ে এগিয়ে চলে মিছিলও। পরে পুলিশের সঙ্গে বাম কর্মীদের খণ্ডযুদ্ধ শুরু হয়। মিছিলের নেতৃত্বে ছিলেন সিপি(আই)এমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। চোরেদের বিরুদ্ধে জলপাইগুড়িও আছে। সাফ জানিয়ে দেন তিনি।

জলপাইগুড়িতে বামেদের সভা ঘিরে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ 
জলপাইগুড়িতে বামেদের সভা ঘিরে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ 

শাসক দলের বিরুদ্ধে জেলায় জেলায় কর্মসূচি করছে বামেরা। প্রত্যেকটি জেলাতেই মিছিলও আটোকানোর চেষ্টা করা হচ্ছে প্রশাসনের তরফে। যা নিয়ে বারবার সরব হচ্ছেন বাম নেতারাই। তবে মিছিলে উপস্থিত বাম কর্মী-সমর্থকদের উপস্থিতি ঘিরে জল্পনা শুরু হয়েছে।

জলপাইগুড়িতে বামেদের সভা ঘিরে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ 
জলপাইগুড়িতে বামেদের সভা ঘিরে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ 

গত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে বয়ে ছিল গেরুয়া ঝড়। বিধানসভা নির্বাচনে সেই ড্যামেজ অনেকটাই কন্ট্রোল করেছিল তৃণমূল। তবুও দাপট বজায় রেখেছিল বিজেপি। এখন আবার বাম নেতৃত্ব সেই জায়গা দিরে পেতেই আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। তবে উত্তরবঙ্গে বিজেপির পরে বামেরা জায়গা করে নেবে? পঞ্চায়েত নির্বাচনের আগে এই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে রাজ্য রাজনীতিতে।

জলপাইগুড়িতে বামেদের সভা ঘিরে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ 

জলপাইগুড়িতে বামেদের সভা ঘিরে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ 
জলপাইগুড়িতে বামেদের সভা ঘিরে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ 

যদিও এই মুহুর্তে সেই প্রশ্নের উত্তর দিতে নারাজ বাম নেতারাই। তাঁদের কথায়, আপাতত শাসক দলের বিরুদ্ধে সরব হয়ে জায়গা দখল করেই নেওয়াই তাঁদের প্রধান লক্ষ্য।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন