একে অপরকে তুলোধনা করছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী। এমনকি বিচারব্যবস্থার বিরুদ্ধেও সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার দুই জনকে একযোগে আক্রমণ শানালেন সিপি(আই)এমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।কাদের কোলে বসে রাজনীতি করছে শুভেন্দু-অভিষেক? ব্যাখা দিলেন তিনি।
সুর সপ্তমে চড়িয়ে তিনি বলেন, রাস্তা আজকে সিপি(আই)এমের। রাস্তা আজকে কারোর বাপ নয়। কেউ যাবেন না। এ রাস্তা আপনাদের। আপনারা অফিসাররা অফিস সামলান। চোরদের পাহাড়া দিন। চোর যাতে ধারে কাছে না আসে সেই ব্যবস্থা করুন।
সিজিও কমপ্লেক্সে মিছিল করতে বাধার মুখে পড়তে হয় বামেদের। যা নিয়ে পুলিশের সঙ্গে শুরুতে বচসা শুরু হয়। এবার তা নিয়ে আজ মঞ্চ থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন সিপি(আই)এমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। পুলিশ উলঙ্গ হয়ে গেছে, বলেন তিনি।
মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে হাতিয়ার করে সুর চড়াতে শুরু করেছে বামেরা। গতকাল থেকেই বিভিন্ন মহলে তুমুল সমালোচনা শুরু হয়েছে।যা নিয়ে বৃহস্পতিবার সরাসরি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগলেন মহম্মদ সেলিম। আরএসএস তাঁকে দুর্গা বলে দিয়েছিল। আর তিনি আরএসএসের দুর্গা রোল প্লে করছেন।
আগামী শুক্রবার সিজিও কমপ্লেক্সে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। সেই ঘটনাকে কেন্দ্র করে ক্রমাগত বেড়েছে রাজনৈতিক উত্তাপ। এবার অভিষেকের তলব নিয়ে সুর চড়ালেন সিপি(আই)এমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
তৃণমূলের এই পোস্টার ঘিরে উত্তর বনাম দক্ষিণের দ্বন্দ্ব শুরু হয়েছে। যা নিয়ে কটাক্ষ করছেন বিরোধীরা। রবিবার সাংবাদিক বৈঠকে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ শানালেন সিপি(আই)এমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। এটা নতুন আস্তরণ বলে কটাক্ষ করেন তিনি।
আয়ের সঙ্গে মিলছে না সম্পত্তি। ঝড়ের গতিতে বেড়েছে সম্পত্তি। এবার ১৭ জন বিধায়ক ও সাংসদদের বিরুদ্ধে দায়ের হল জনস্বার্থ মামলা। এই তালিকায় রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আবার রয়েছে সিপি(আই)এমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।