নজরবন্দি ব্যুরোঃ রবিবার সকালে তৃণমূলের পোস্টার ঘিরে শহর কলকাতায় তুমুল শোরগোল পড়ে গেছে। দক্ষিণ কলকাতায় নতুন তৃণমূলের নাম করে পোস্টারে শুধুমাত্র অভিষেকের ছবি। অন্যদিকে, উত্তর কলকাতায় দেখা গেল পুরাতনের সঙ্গে নতুনের মেলবন্ধনে তৃণমূলের নতুন পোস্টার। তৃণমূলের এই পোস্টার ঘিরে উত্তর বনাম দক্ষিণের দ্বন্দ্ব শুরু হয়েছে। যা নিয়ে কটাক্ষ করছেন বিরোধীরা। রবিবার সাংবাদিক বৈঠকে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ শানালেন সিপি(আই)এমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। এটা নতুন রঙের আস্তরণ বলে কটাক্ষ করেন তিনি।
আরও পড়ুনঃ দিলীপের সিবিআই-সেটিং তত্ত্ব আসলে ‘শুভেন্দুকে গ্রেফতার করানোর কৌশল’ : বিস্ফোরক কুণাল
সাংবাদিকদের তরফে তোলা হয় উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতার পোস্টার প্রসঙ্গ। তখনই তিনি বলে ওঠেন, পুরানো মানে কী? পুরাতন মানে কী দুর্নীতি? যার জাতীয় স্তরে নাম করে দিয়েছে বাংলার। নতুন হচ্ছে আন্তর্জাতিক স্তরে। সিঙ্গাপুর, লন্ডন, দুবাই মিলিয়ে। পোস্টার নিয়ে উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতায় তৃণমূলের যুদ্ধ। আর গ্রামে কী হচ্ছে? নতুন তৃণমূল এবং পুরাতন তৃণমূলের মধ্যে যুদ্ধ।
প্রাক্তন মন্ত্রীর সংযোজন, বাসন্তীতে যে খুন হল। একটা শব্দ বলে মাদার তৃণমূল। তার মানে পিসি তৃণমূল ভাইপো তৃণমূল। এখানে তো পোস্টার যুদ্ধ। গ্রামে তো বোমা যুদ্ধ। অস্ত্র যুদ্ধ হচ্ছে। মারা যাচ্ছে তো উলু খাগড়ারা। বাসন্তীতে কি হবে? আগে তো উনি ভাগ করে দিয়েছিলেন ২৫-৭৫। সেখান থেকে ভাগ পেত অনুব্রতরা। এখন ঝগড়া হচ্ছে কী হবে? ২৫-৫০? নাকি ৩৫-৪০?

সরাসরি রাজ্যের শাসক দলের বিরুদ্ধে তোপ এগে বর্ষীয়ান বাম নেতার মন্তব্য, বেকার ছেলেমেয়েরা যারা কাজ চাইছে তাঁদের জন্য কিছু নয়। জিনিসের যে দাম বাড়ছে সেটা নিয়ে যুদ্ধ হচ্ছে না। যে দুর্নীতি হচ্ছে সেটা বন্ধ করার কথা বলা হচ্ছে? এটা একটা নতুন রঙের কোট লাগানো হচ্ছে। একটা কুৎসিত চেহারা হয়েছে, একটা বর্ষায়, রঙচঙ, মেকআপ, ধুয়ে মুছে ফর্সা হয়ে গেছে, এখন আবার রঙ লাগানো হচ্ছে। এর থেকে বেশী কিছু নয়। আগে ছিল পুরনো মদ নতুন বোতলে। শুনলাম ভাইপো দুবাই গিয়েছিল বিদেশী বোতল আনতে। বিদেশী বোতলে পুরনো বাংলা মদ।
উল্লেখ্য, রবিবার সকালে সুকিয়া স্ট্রিটে তৃণমূলের একটি পোস্টারকে ঘিরে বিতর্ক শুরু হয়েছে। নতুন পোস্টারে স্পষ্ট ভাষায় লেখা “মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে, তৃণমূল কংগ্রেস ছিল আছে থাকবে।“ অর্থাৎ নতুন পোস্টারের মাধ্যমে সমন্বয়ের বার্তা একেবারে স্পষ্ট। নয়া পোস্টারে লেখা “পুরাতনই ভিত্তি, নতুন ভবিষ্যত”। তৃণমূলের পোস্টারে জুড়ল মমতার ছবি। দেওয়া হল পুরাতনের সঙ্গে নতুনের সমন্বয়ের বার্তা।
এটা নতুন রঙের আস্তরণ, কটাক্ষ সেলিমের

এর আগে দক্ষিণ কলকাতার ভবানীপুর এলাকাতে পোস্টার পড়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে। ব্যনার পড়েছিল ব্যানার পড়েছে হাজরা মোড়ে, কালীঘাট রোডে মুখ্যমন্ত্রীর বাড়ির গলিতে ঢোকার মুখে। ব্যানারে লেখা, আগামী ছয় মাসের মধ্যে সামনে আসবে নতুন তৃণমূল, ঠিক যেমন সাধারণ মানুষ চায়। আবার কোথাও লেখা, মানুষ যেভাবে চায় সেভাবেই তৈরি হচ্ছে তৃণমূল। এখন আবার কলকাতা শহরে নতুন পোস্টার নিয়ে রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে।








