নজরবন্দি ব্যুরোঃ গতকাল ধর্মতলায় তৃণমূলের ছাত্র সমাবেশের পর আজ সকালেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে ইডি। আগামী শুক্রবার সিজিও কমপ্লেক্সে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। সেই ঘটনাকে কেন্দ্র করে ক্রমাগত বেড়েছে রাজনৈতিক উত্তাপ। এবার অভিষেকের তলব নিয়ে সুর চড়ালেন সিপি(আই)এমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
আরও পড়ুনঃ Weather Updates: পুজোর আগেই বদলাবে আবহাওয়া, ভারী বৃষ্টির পূর্বাভাস বঙ্গে


বর্ষীয়ান বাম নেতার কথায়, এটা নতুন কিছু নয়। এটা চলমান তদন্ত। বরঞ্চ মাঝে মাঝে সময় দেওয়া হচ্ছে দেশে-বিদেশে ঘুরে আসার জন্য। এগুলো স্ক্রিপ্টেড। ২৯ তারিখে ছাত্র সমাবেশেই তো আউট অব ওয়েতে গিয়ে তিনি স্বয়ং বললেন, এতবড় মিটিং। তাহলে ৪ থেকে ৫ দিনের মধ্যে কিছু একটা ঘটবে। তার মানে এগুলো তো স্ক্রিপ্টেড। আগে থেকেই সবটা ঠিক করা ছিল। এখানে কে অভিযুক্ত, কে তদন্তকারী সেটাই তো গুলিয়ে দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, যেহেতু ছাত্রদের আরও বিরাট সমাবেশ হবে। অল ইন্ডিয়া জাঠা, যা পূর্ব ভারত থেকে, উত্তর ভারত থেকে সারা রাজ্যে ঘুরছে গত কয়েকদিন ধরে, বিশাল সাফল্য। সেখানে নতুন প্রজন্মের ছেলে মেয়েরা আসবে। যেটা আদতে সত্যিকারের ছাত্র আন্দোলনের প্রতিনিধিত্বকারী ছাত্র সমাবেশ হবে ২ তারিখে। ওরকম সরকারি পৃষ্ঠপোষকতায় মদ, মহিলা, সাধারণ মানুষের ওপর জুলুম করে, টাকা পয়সা খরচ করে ফুর্তি করা উৎসব নয়। যা তৃণমূল করেছে কয়েকদিন আগে। সেদিনেই ইডি এবং তৃণমূলকে তো নপ্ত্যুন কিছু একটা ঘটাতে হবে। সেজন্যেই ওই শুক্রবার ডেকেছে।
অভিষেককে ইডির তলব আসলে স্ক্রিপ্টেড, কটাক্ষ মহম্মদ সেলিমের

যদিও গতকালের সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, অভিষেক এত ভালো বক্তৃতা দিয়েছে। কাল ওকে না নোটিশ দেয়। ওকে তো আগেই নোটিশ ধরিয়েছে। ওর বউকেও ধরিয়েছে। এবার ওর বাচ্চাটাকেও না নোটিশ ধরায়। একইসঙ্গে তিনি বলেন, এবার ডাকলে বাচ্চাকেও নিয়ে যাস। বাচ্চাকে চিনে রাখুক ওরা। দেখুক ও কত স্ট্রং। কেন তার পরেই তলব করা হল অভিষেককে? প্রশ্ন ঘুরছে রাজনৈতিক মহলে।









