নজরবন্দি ব্যুরোঃ আরএসএস এত খারাপ ছিল না। এত খারাপ বলে আমি বিশ্বাস করি না। গতকাল নবান্নের সভাঘর থেকে এই কথা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে হাতিয়ার করে সুর চড়াতে শুরু করেছে বামেরা। গতকাল থেকেই বিভিন্ন মহলে তুমুল সমালোচনা শুরু হয়েছে।যা নিয়ে বৃহস্পতিবার সরাসরি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগলেন মহম্মদ সেলিম। আরএসএস তাঁকে দুর্গা বলে দিয়েছিল। আর তিনি আরএসএসের দুর্গা রোল প্লে করছেন।
তিনি আরও বলেন, আমরা প্রথম থেকেই বলেছিলাম তৃণমূল কংগ্রেস আসলে আরএসএস সৃষ্ট। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ঘোষণা করেছিলেন সিপি(আই)এমকে বাংলা ছাড়া করার জন্য, বাংলা থেকে বামপন্থী নিকেশ করার জন্য আরএসএসের সাহায্য নিয়েছিলেন। গতকাল নবান্নতেও তিনি বসে বলেছেন। গোটা দেশ যখন দেখছে আরএসএসের নেতৃত্বে একটা ফ্যাসিবাদী মনোভাব গড়ে তোলা হচ্ছে, এখানে কিছু দালাল প্রকৃতির লোকজন রয়েছে যারা মনে করে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি, আরএসএসের বিরুদ্ধে একটা মুখ। তিনি নিজে স্বীকার করছেন আরএসএস এত খারাপ তিনি মনে করতেন না।
তাঁর কথায়, অর্থাৎ এর আগে খারাপ ছিল না। কাকে সার্টিফিকেট দিচ্ছেন? ইনি বলেছিলেন আরএসএস একমাত্র দেশপ্রেমিক সংগঠন। এটা পশ্চিমবঙ্গের মানুষের বোঝার দরকার। গোটা দেশের গণতন্ত্রকে নিধন করা হচ্ছে। বিরোধীদের সায়েস্তা করা হচ্ছে। বিরোধীদের জেলে দেওয়া হচ্ছে। আমাদের রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে এসে তাই করছে।

গতকালের বর্ধমান শহরে যে রণক্ষেত্র পরিস্থিতি গড়ে উঠেছিল। সেপ্রসঙ্গে সেলিমের বার্তা, গতকাল বর্ধমানে ঘোষিত আইন অমান্য কর্মসূচি। সেখানে দাঁড়িয়ে পরিকল্পিতভাবে মিছিলের মানুষকে ছত্রভঙ্গ করার জন্য নির্দয় ফোর্স ব্যবহার করা হয়েছে। আমি নিজে ছিলাম। এমন নয় যে প্রথমবার বর্ধমানে হয়েছে। আমরা আদালতে যাবো পুলিশকে অভিযুক্ত করে। পুলিশ আইন মোতাবেক কাজ করেনি বলে অভিযোগ তুলেছেন সিপি(আই)এমের রাজ্য সম্পাদক। শান্তিপূর্ণ নিরস্ত্র মিছিল, জনসমাগম। প্রথমেই কোনও ঘোষণা ছাড়াই কাঁদানে গ্যাস ব্যবহার করা হয়েছে।

তিনি আরও বলেন, তারপরে জল কামান ব্যবহার করা হয়েছে। এধরনের ঘটনার সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে থাকতে হয়। কিন্তু কাল কেউ ছিলনা। তাহলে যে পুলিশ সে ম্যাজিস্ট্রেট!আমাদের মাইক থেকে ঘোষণা করা হয়েছিল এবার সবাই চলে যান। তারপর পুলিশ নৃশংসভাবে, বর্বরভাবে লাঠিচার্জ করা হয়েছে। পরিষ্কার ভিডিওতে রয়েছে পুলিশকে বাঁচাচ্ছে কেন্দ্রীয় কমিটির সদস্য আভাসা রায় চৌধুরী, তাঁকে ঠেলে নিয়ে যাওয়া হয়েছে। অথচ আমাদের রাজ্যের ক্রিমিনালদের জামাই আদর করা হয়েছে।
আরএসএসের দুর্গা রোল প্লে করছেন, কটাক্ষ সেলিমের

একমাস আগে থেকে দুর্গাপুজোর উদযাপন নিয়ে আজ শহর কলকাতার বুকে বিরাট মিছিল করেন মুখ্যমন্ত্রী। সেই প্রসঙ্গেই সেলিম বলেন, প্রতিটা ব্লকের একটা নিজস্বতা আছে। যে দুর্গাপুজো মডেল ছিল স্বনির্ভর, স্বকীয়, স্বতন্ত্র। আজকে আরএসএস গোটা ধর্মটাকে রাজনীতির মিশ্রন করে একটা টানেলের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। মমতাও তাই করছেন। যেখানে শত ফুল বিকশিত নয়, সব ফুল এসে তাঁর পায়ে পড়ুক। আরএসএস তাঁকে বলে দিয়েছিল দুর্গা তিনি। আর তিনি আরএসএসের দুর্গা রোল প্লে করছেন। সরকারি ছুটি দিয়ে, স্কুলগুলিকে দিয়ে, কর্পোরেশনকে দিয়ে সবাইকে জড়ো করতে হবে। কারণ ইস্যুটাকে পাল্টাতে হবে।








