SSC-TET Scam: পার্থর দেহরক্ষীর আত্মীয়দের নিয়োগ নিয়ে অভিযোগ, কড়া পদক্ষেপ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি মামলায় এখন জেল হেফাজতে পার্থ চট্টোপাধ্যায়। পার্থর দেহরক্ষীর আত্মীয়দের নিয়োগ নিয়ে অভিযোগ। তাঁর হাত ধরেই চাকরি হয়েছিল ১০ জনের। সেই মামলায় সিবিআইকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নিয়গ কতদূর হয়েছে? তা জানতেই এবার রিপোর্ট চাইলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুনঃ পর্ষদের নথিতেও চুড়ান্ত বেনিয়ম, ফেরত পাঠালেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

গত জুলাই মাসে পার্থ চট্টোপাধ্যায়ের দেহরক্ষী বিশ্বম্ভরের পরিবারের ১০ জনকে চাকরি দেওয়ার অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল। দশজনের প্যানেলে নাম না থাকার পরেও কীভাবে চাকরি পেয়েছিল? তা নিয়েই প্রশ্ন তুলে প্রাথমিক শিক্ষক পদে সমস্ত নিয়োগ সম্পর্কে নম্বর বিভাজন সহ তথ্য জানতে চেয়েছিল হাইকোর্ট। এমনকি সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি।

পার্থর দেহরক্ষীর আত্মীয়দের নিয়োগ নিয়ে অভিযোগ, রিপোর্ট চাইল আদালত 
পার্থর দেহরক্ষীর আত্মীয়দের নিয়োগ নিয়ে অভিযোগ, রিপোর্ট চাইল আদালত

বৃহস্পতিবার সিবিআইয়ের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত আট জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বাকি দু’জনের সঙ্গে এখনও যোগাযোগ করা সম্ভব হয়নি। সিবিআইয়ের জন্য বাড়তি সময় দিতে নারাজ বিচারপতি আগামী ১৫ তারিখের মধ্যে সমস্ত জিজ্ঞাসাবাদ সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছেন তিনি। ২০ তারিখের মধ্যে রিপোর্ট আকারে জমা দিতে হবে। ২১ সেপ্টেম্বর শুনানির দিন খতিয়ে দেখা হবে বিষয়টি।

পার্থর দেহরক্ষীর আত্মীয়দের নিয়োগ নিয়ে অভিযোগ, রিপোর্ট চাইল আদালত 

পার্থর দেহরক্ষীর আত্মীয়দের নিয়োগ নিয়ে অভিযোগ, রিপোর্ট চাইল আদালত 
পার্থর দেহরক্ষীর আত্মীয়দের নিয়োগ নিয়ে অভিযোগ, রিপোর্ট চাইল আদালত

একইসঙ্গে এদিন আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়, এবার মামলাকারীর আইনজীবী ও বোর্ডের আইনজীবীরা একসঙ্গে পর্ষদের অফিসে বসবেন। দশ অভিযুক্তর ব্রেক আপ সহ নম্বর খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। অভিযুক্তরা সত্যিই পাশ করেছেন কি না খতিয়ে দেখা হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন