বাঙালিকে নিয়ে বেফাঁস মন্তব্য, এবার পরেশের বিরুদ্ধে অভিযোগ দায়ের সেলিমের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গুজরাটে বিধানসভা নির্বাচনে ভালসাদে বিজেপির হয়ে প্রচারে গিয়ে ‘মাছে-ভাতে বাঙালি’কে নিয়ে বেফাঁস মন্তব্য করেন পরেশ রাওয়াল। সেদিন অভিনেতা তথা বিজেপি নেতা বলেন, ‘গ্যাস সিলিন্ডারের দাম বাড়লে তা আবারও সস্তা হয়ে যাবে। যদি মুদ্রাস্ফীতি বৃদ্ধি পায়, তা কমে যাবে।

আরও পড়ুনঃ আবারও শ্রদ্ধা খুনের ছায়া, সেই দিল্লিতেই ফের মহিলা খুন লিভ-ইন পার্টনারের হাতে

বাঙালিকে নিয়ে বেফাঁস মন্তব্য, এবার পরেশের বিরুদ্ধে অভিযোগ দায়ের সেলিমের

মানুষ চাকরিও পাবেন। মুদ্রাস্ফীতির সমস্যা গুজরাটের মানুষ সহ্য করতে পারে। কিন্তু যদি দিল্লির মতো রোহিঙ্গা ও বাংলাদেশিরা আপনার বাড়ির পাশে থাকতে শুরু করে, তাহলে গ্যাস সিলিন্ডার দিয়ে কী হবে? বাঙালিদের জন্য মাছ রান্না করবেন?’ আর তাঁর এই মন্তব্য নিয়ে এবার দায়ের হয়েছে অভিযোগ।

12 2

তালতলা থানায় অভিযোগ করেছেন সিপিআইএম নেতা মোহম্মদ সেলিম। তাঁর এই অভিযোগ যাতে FIR হিসেবে গণ্য করা হয় সেই আবেদন করেন সেলিম। অভিযোগ পত্রে সিপিআইএম নেতা জানান, অভিনেতা পরেশ রাওয়ালের ওই মন্তব্য বাঙালিদের প্রতি অবমাননাসূচক।

11 2

বাঙালিকে নিয়ে বেফাঁস মন্তব্য, এবার পরেশের বিরুদ্ধে অভিযোগ দায়ের সেলিমের

এখন বহু বাঙালি রাজ্যের বাইরে থাকেন। তাই তাঁর আশঙ্কা, অভিনেতা পরেশ রাওয়ালের ওই মন্তব্যের জেরে তাঁরা কুসংস্কারবশত টার্গেট হতে পারেন! রাজ্যের শাসক দল তৃণমূলের পক্ষথেকে এই মন্তব্বের নিন্দা কড়া হয়। যদিও ঐ মন্তব্যের জন্য অভিনেতা তথা বিজেপি নেতা পরেশ রাওয়াল ক্ষমা চেয়ে নিয়েছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন