আবারও শ্রদ্ধা খুনের ছায়া, সেই দিল্লিতেই ফের মহিলা খুন লিভ-ইন পার্টনারের হাতে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আবারও শ্রদ্ধা খুনের ছায়া! এবারও স্থান সেই রাজধানী দিল্লিই। লিভ-ইন পার্টনার আফতাব আমিন পুনেওয়ালার হাতে শ্রদ্ধা ওয়ালকোর খুন হয়েছিলেন। এই ঘটনারও মিল রয়েছে শ্রদ্ধার খুনের সঙ্গে। কারণ এই ক্ষেত্রেও খুনের পর সঙ্গিনীর দেহ টুকরো টুকরো করার চেষ্টা করা হয়। তেমনটাই জানা গিয়েছে পুলিশ সূত্রে।

আরও পড়ুনঃ বিস্ফোরণের অদূরেই মিলল তিনটি ঝলসানো লাশ, ভূপতিনগরের ঘটনায় চাঞ্চল্যকর মোড়

মৃতার নাম রেখা রানি। পুলিস সূত্রে খবর, ৩৫ বছরের রেখা রানির শরীরে ছুরি দিয়ে বার বার আঘাতের চিহ্ন রয়েছে। পশ্চিম দিল্লির তিলক নগরে খুনের ঘটনাটি ঘটেছে। গণেশ নগরে একটি বাড়িতে ভাড়া থাকতেন রেখা রানি। সেই ভাড়া বাড়ি থেকেই রেখা রানির দেহ উদ্ধার হয়।

আবারও শ্রদ্ধা খুনের ছায়া, সেই দিল্লিতেই ফের মহিলা খুন লিভ-ইন পার্টনারের হাতে

রেখা রানির সঙ্গে তাঁর ১৬ বছরের কিশোরী মেয়েও থাকত। এই ঘটনায় অভিযুক্ত লিভ-ইন পার্টনারকে গ্রেফতার করেছে পুলিস। ধৃতের নাম মনপ্রীত। পলিশ সুত্রে খবর, লিশ আরও জানিয়েছে যে, ধৃত মনপ্রীতের আগে থেকেই পুলিশের খাতায় ওয়ান্টেড তালিকায় নাম ছিল।

আবারও শ্রদ্ধা খুনের ছায়া, সেই দিল্লিতেই ফের মহিলা খুন লিভ-ইন পার্টনারের হাতে

আবারও শ্রদ্ধা খুনের ছায়া, সেই দিল্লিতেই ফের মহিলা খুন লিভ-ইন পার্টনারের হাতে

আবারও শ্রদ্ধা খুনের ছায়া, সেই দিল্লিতেই ফের মহিলা খুন লিভ-ইন পার্টনারের হাতে

তার বিরুদ্ধে একাধিক অপহরণ ও খুনের মামলা দায়ের রয়েছে। এমনকি ধৃত মনপ্রীত আগে থেকেই বিবাহিত ছিল। তার দুই সন্তানও আছে। ২০১৫ সাল থেকেই রেখা রানির সঙ্গে সম্পর্কে ছিল মনপ্রীত। রেখা রানির সঙ্গে সম্পর্ক হওয়ার পর থেকেই গণেশ নগরে তাঁরা ভাড়া বাড়িতে এসে ওঠে মনপ্রীত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন