Md Salim: বউ বাজারের ঘটনাস্থলে উপস্থিত সেলিম, কথা বললেন ক্ষতিগ্রস্তদের সঙ্গে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ অপরিকল্পিত মেট্রোপ্রকল্পের জন্য আবারও ক্ষতির সম্মুখীন কলকাতার বউ বাজার অঞ্চলের বেশ কয়েকটি বাড়ি। প্রায় নিয়মিত এই হেনস্থার শিকার হচ্ছেন বৌবাজার এলাকার মানুষ, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেনা প্রশাসন। শুক্রবার সকালে ফের ১০ টি বাড়িতে ফাটল দেখা দিয়েছে। পরিস্থিতি পরিদর্শনে গেলেন সিপি(আই)এমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। বউ বাজারের ঘটনাস্থলে উপস্থিত সেলিম তোপ দাগলেন মমতা বিরুদ্ধে।

আরও পড়ুনঃ Mamata Banerjee: মালবাজারে যাবেন মুখ্যমন্ত্রী, দেখা করবেন হড়পা বানে নিহতদের পরিবারের সঙ্গে

শুক্রবার ভোর বেলাতেই ফাটল দেখা দিয়েছে বউ বাজারের প্রায় ১০ টি বাড়িতে। কেএমআরসিএল সূত্রে খবর, মদন দত্ত লেনের যে জায়গায় একাধিক বাড়িতে ফাটল দেখা দিয়েছে, ঠিক নিচেই তৈরি হচ্ছিল ক্রস প্যাকেজ তৈরির কাজ। গত সপ্তাহের শুক্রবার থেকে কাজটি শুরু হয়েছিল। মাটি শক্ত করার জন্য ব্যবহার করা হয় একপ্রকার রাসায়নিক। কিন্তু সেখান থেকে লিক করে জল বের হতেই দেখা দেয় বিপত্তি।

বউ বাজারের ঘটনাস্থলে উপস্থিত সেলিম, ঘুরে দেখলেন এলাকা 
বউ বাজারের ঘটনাস্থলে উপস্থিত সেলিম, ঘুরে দেখলেন এলাকা

ভোর রাত থেকেই ঘরছাড়া বহু পরিবার। ক্ষতিগ্রস্ত বাড়িগুলির এলাকা ঘিরে রেখেছে পুলিশ। সাত সকাল থেকেই উপস্থিত হয়েছেন মেট্রো আধিকারিকরা। কিন্তু তাঁদেরকে দেখা বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। মেট্রো আধিকারিকদের সঙ্গে কথা বলে অবিলম্বে সমস্যা সমাধানের কথা উল্লেখ করেছেন মেয়র ফিরহাদ হাকিম।

এদিন সিপি(আই)এমের রাজ্য সম্পাদক বলেন, দিস ইজ কলড ম্যান মেড ডিসাস্টার। এটা পার্টিকুলার উয়োম্যান মেড  ডিসাস্টার। আমি যখন উত্তর-পূর্ব কলকাতার সাংসদ, দিল্লিতে পার্লামেন্টের আরবান কমিটির স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান, তখন লড়াই করে এটা আদায় করেছিলাম। যেমন পোস্তা থেকে এয়ারপোর্ট অবধি ফ্লাইওভার, ত্রমন এই ইস্ট ওয়েস্ট মেট্রো। কিন্তু তখন যিনি উত্তর-পশ্চিমে সাংসদ ছিলেন, সংকীর্ণ স্বার্থে সিআইটি দখল করা জমি দোকান মমতা বন্দ্যোপাধ্যায়ের কাট আউট লাগিয়ে বলা হয়েছিল এখান দিয়ে মেট্রো যাবে না। পৃথিবীব্যাপী মেট্রো রেল যায় রাস্তার নীচ দিয়ে। শিয়ালদহ ও হাওড়ার মাঝে রাস্তা রয়েছে। যেহেতু উনি রেলমন্ত্রী ছিলেন জেদ করে বললেন, শিয়ালদহ ও হাওড়ার কাছে ইস্-ওয়েস্ট মেট্রো হতে পারবে না। রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের প্রোজেক্ট রেল দফতর নিয়ে নেয়। এটা পুরাতন বসতি রয়েছে। এখান দিয়ে মেট্রো গেলে কী ক্ষতি হতে পারে, সেটা এখানকার মানুষ ভালো করে জানবে।

বউ বাজারের ঘটনাস্থলে উপস্থিত সেলিম, ঘুরে দেখলেন এলাকা 

বউ বাজারের ঘটনাস্থলে উপস্থিত সেলিম, ঘুরে দেখলেন এলাকা 
বউ বাজারের ঘটনাস্থলে উপস্থিত সেলিম, ঘুরে দেখলেন এলাকা

২০১৯ সাল থেকে শুরু হয়েছে বউ বাজারের মেট্রো রেলের কাজ। তারপর থেকেই একাধিক জায়গায় বিপত্তি দেখা দিতে শুরু করেছে। প্রায় ৬০০ এর বেশী মানুষ ঘরছাড়া। চলতি বছরেও একই বিপদ দেখা দিয়েছিল৷ সেই সময় স্থানীয়দের হোটেলে পাঠানো হয়েছিল৷ এখন আবার নতুন করে ফাটল দেখা দিতে চিন্তা বেড়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন