আগামীকাল থেকে ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচিতে নামছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এজই মদনমোহন মন্দিরে পুজো দিয়ে এই যাত্রা শুরু করবেন তিনি। তার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিকে কটাক্ষ করে মন্তব্য করলেন সিপি(আই)এমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তাঁর কথায়, মোমের পুতুল গলে যাবে।
রণক্ষেত্র পরিস্থিতির জন্য বিজেপিকেই দুষেছেন মুখ্যমন্ত্রী। এমনকি দোষিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। একইসঙ্গে গোটা ঘটনায় পুলিশের ব্যর্থতা রয়েছে বলেও দাবি করেন তিনি। এবার সাংবাদিক বৈঠক করে মমতাকেই দুষলেন সিপি(আই)এমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনি বলেন, মুখ্যমন্ত্রী নিজে পুলিশমন্ত্রী হয়ে পুলিশ কর্মীদের ঘাড়ে দোষ চাপাচ্ছেন। আসলে মুখ্যমন্ত্রী সেফ খেলছেন।
কেন্দ্রের একাধিক আর্থিক বঞ্চনা এবং রাজ্য জুড়ে নিয়োগ দুর্নীতির প্রতিবাদে বুধবার দুপুরে মৌলালির রামলীলা পার্ক থেকে পার্ক সার্কাস অবধি মিছিলও করল বামেরা। এদিনের মিছিলে পা মেলালেন কংগ্রেস নেতৃত্ব। পঞ্চায়েত নির্বাচনের আগে এই জোট কার্যত ইতিবাচক বলেই মন করছে রাজনৈতিক মহল। বাংলার মানুষ একজোট হয়ে ইতিহাস তৈরি করতে নেমেছে। বার্তা সিপি(আই)এমের রাজ্য সম্পাদকের।
মঙ্গলবার স্যোশাল মিডিয়ায় একটি পোস্ট করে এবার সেলিমের বিরুদ্ধে সরাসরি তোপ দাগলেন উদয়ন। তিনি বলেন,একেবারে নিয়োগ দুর্নীতি তালিকা হাজির করে বলেন, এরা সবাই ৩য় বিভাগে পাস করে প্রা:শিক্ষিকের চাকরি করেছেন। সনাতন সাহা, বিমল দাস, অঞ্জলি সেন, মলয় রায়, মলয় গুহ নিয়োগী। পর পর আরও আসবে। সেলিম আপনারা শুধু নিজের বাবার নয়, শিক্ষার বাবারও পিন্ডি চটকিয়েছেন।
এই জোট শুধু মাত্র সাগরদিঘি উপনির্বাচনের ক্ষেত্রে। পঞ্চায়েত ভোটে ফের আলোচনায় বসে সিদ্ধান্ত নেওয়া হবে। সোমবার সাগরদিঘি উপনির্বাচন নিয়ে এমনটাই মন্তব্য করে বসলেন সিপি(আই)এমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।