অ এ অজগর আসছে তেড়ে, লুঠের টাকা দিচ্ছে মেরে, দুর্নীতির বর্ণপরিচয় দেখাল CPIM

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: তৃণমূলের বিরোধিতায় শুক্রবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় প্রচার শুরু করেছে সিপিএম। মাত্র এক ঘণ্টার মধ্যেই পশ্চিমবঙ্গের টুইটার ট্রেন্ডিংয়ের তালিকায় উঠে এসেছে বামেদের বানানো ‘চোর তৃণমূল’ হ্যাশট্যাগ। এবার সিপিএম তৈরি করল দুর্নীতির বর্ণপরিচয়।

আরও পড়ুন: দুর্নীতির প্রতিবাদে ডিজিটাল প্রচার বামেদের, ট্রেন্ড করছে চোর তৃণমূল হ্যাশট্যাগ

সিপিএম নেতা মহম্মদ সেলিম তাঁর ফেসবুক প্রোফাইলে দুর্নীতির বর্ণপরিচয় শেয়ার করে ক্যাপশনে দিয়েছেন ‘চিনে নিন, ছড়িয়ে দিন’। ‘অ এ অজগর আসছে তেড়ে, লুঠের টাকা দিচ্ছে মেরে।’
‘আ আমটি খাবেন নেতামশাই আটি পাবেন আমজনতাই’
‘ইডি সিবিআই তাড়া করে যুবরাজের শঙ্কা চড়ে’
‘ঈগল পাখি পাছে ধরে মুখ্যমন্ত্রী ধর্না করে’। এইভাবেই বর্ণমালার প্রতিটি অক্ষর নিয়ে এক নতুন বর্ণপরিচয় দেখাল বামেরা।

17 15

সামাজিক মাধ্যমে জোরকদমে প্রচার শুরু করেছে সিপিএম। তরুণদের কাঁধে কাঁধ মিলিয়ে কর্মসূচিতে যোগ দিয়েছেন সূর্যকান্ত মিশ্র, মহম্মদ সেলিমের মত প্রবীণ নেতারাও।

thequint%2F2022 04%2F74fe94ca a0f9 4f48 b309 21b153edd5d7%2Fians

অ এ অজগর আসছে তেড়ে, লুঠের টাকা দিচ্ছে মেরে, তৃণমূলকে কটাক্ষ সিপিএমের

1555399593 mohammed salim cpim 1

নিয়োগ দুর্নীতি কাণ্ডে শাসক দল কার্যত কোনঠাসা। এরইমধ্যে বাম আমলে চিরকুটে চাকরির প্রসঙ্গ এনেছে শাসক দল। দুর্নীতি খুঁজতে তৈরি করা হয়েছে মেল আইডি। এবার তৃণমূলের পাল্টা মেল আইডি তৈরি করল বামেরাও। তৃণমূলের বিরুদ্ধে শুরু হল ডিজিটাল প্রচার। তবে বামেদের এই প্রচার কর্মসূচিকে ‘দেখে শেখা’ বলে কটাক্ষ করেছে তৃণমূল।

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত