নজরবন্দি ব্যুরো: নিয়োগ দুর্নীতি কাণ্ডে তৃণমূলকে নিশানা করে বিরোধীদের একের পর এক আক্রমণ। জবাব দিতে বাম আমলে চিরকুটে চাকরির প্রসঙ্গ এনেছে শাসক দল। দুর্নীতি খুঁজতে তৈরি করা হয়েছে মেল আইডি। এবার তৃণমূলের পাল্টা মেল আইডি তৈরি করল বামেরাও। তৃণমূলের বিরুদ্ধে শুরু হল ডিজিটাল প্রচার।
আরও পড়ুন: Narendra Modi: মোদী বিরোধী পোস্টারে ছয়লাপ রাজ্য, আপের প্রচার শুরু হতেই গ্রেফতার ৮


সামাজিক মাধ্যমে জোরকদমে প্রচার শুরু করেছে সিপিএম। তরুণদের কাঁধে কাঁধ মিলিয়ে কর্মসূচিতে যোগ দিয়েছেন সূর্যকান্ত মিশ্র, মহম্মদ সেলিমের মত প্রবীণ নেতারাও। সোশ্যাল মিডিয়ায় বানানো হয়েছে হ্যাশট্যাগ ‘চোর তৃণমূল’।

দুর্নীতির প্রতিবাদে ডিজিটাল প্রচার বামেদের, আজ থেকেই শুরু হল কর্মসূচি
শুক্রবার সকাল ১১ টা থেকেই সোশ্যাল মিডিয়ায় তৃণমূল বিরোধী এই কর্মসূচি শুরু হয়েছে। মাত্র এক ঘণ্টার মধ্যেই বাংলায় টুইটারে ট্রেন্ড করছে এই হ্যাশট্যাগ।



বামেদের এই ডিজিটাল প্রচার কর্মসূচিকে কটাক্ষ করে রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম বলেন, “একে বলে দেখে শেখা। নিজের মাথায় কিছুই নেই, অন্যের দেখে শেখা।” বামদের আক্রমণ করে তিনি বলেন, “হাজার হাজার শহিদের রক্ত দিয়ে বাংলাকে আমরা একবার স্বাধীন করেছিলাম সিপিএমের হাত দিয়ে। আমরা মানুষের সেবা করতে এসেছি।”








