MD Salim: বাঙালি বিরোধী মন্তব্য মানতে রাজি নয়, পরেশের বিরুদ্ধে অভিযোগ জানালেন সেলিম

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গুজরাতে বিজেপির হয়ে প্রচার করতে নেমে বাঙালিদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসেন অভিনেতা পরেশ রাওয়াল। এবার পরেশ রাওয়ালের বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন সিপি(আই)এমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম৷ তালতলা থানায় অভিযোগ দায়ের করেন তিনি। বাঙালি বিরোধী মন্তব্য মানতে রাজি নয়, সাফ বার্তা বাম নেতার।

আরও পড়ুনঃ Babita Sarkar: চাকরি ফিরে পেলেও নতুন করে সমস্যায় ববিতা, হাই কোর্টের দ্বারস্থ হতে চান

Image

বর্ষীয়ান বাম নেতা মন্তব্য, পরেশ রাওয়ালের বাঙালি বিরোধী মন্তব্যের কারণে আগামী দিনে দেশের অন্য প্রদেশের মানুষের মধ্যে বাঙালি বিদ্বেষী মনোভাব তৈরি হতে পারে। এর ফলে সমস্যায় পড়তে পারেন ভিনরাজ্যে থাকা প্রবাসী বাঙালিরা। একইসঙ্গে তিনি যে মন্তব্য করেছেন, তাতে দেশের সব বাঙালিকে বাংলাদেশি অথবা রোহিঙ্গা মনে হচ্ছে। এমন মন্তব্যের জন্য পরেশ রাওয়ালের যথাযথ শাস্তি হওয়া উচিত।

বাঙালি বিরোধী মন্তব্য মানতে রাজি নয়, বিরাট পদক্ষেপ নিল সিপি(আই)এম 
বাঙালি বিরোধী মন্তব্য মানতে রাজি নয়, বিরাট পদক্ষেপ নিল সিপি(আই)এম

কিছুদিন আগেই গুজরাতের প্রচারে বেরিয়ে বিজেপি সাংসদ বলেন, গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে। এটা ঠিক। কিন্তু সেই দাম কখনও না কখনও তো কমবে। কিন্তু, যখন রোহিঙ্গারা, বাংলাদেশিরা আপনারই বাড়ির চারপাশে যখন থাকতে শুরু করবে, তখন কী হবে? এখন তো দিল্লিতে তাই হচ্ছে! তখন গ্যাস সিলিন্ডার নিয়ে কী করবেন? বাঙালিদের মাছ রান্না করে খাওয়াবেন?

বাঙালি বিরোধী মন্তব্য মানতে রাজি নয়, বিরাট পদক্ষেপ নিল সিপি(আই)এম 

বাঙালি বিরোধী মন্তব্য মানতে রাজি নয়, বিরাট পদক্ষেপ নিল সিপি(আই)এম 

পরেশের এই মন্তব্য ঘিরে স্যোশাল মিডিয়ায় নিন্দার ঝড় বইতে শুরু করে৷ অভিনেতার বিদ্বেষী মনোভাব নিয়ে সমালোচনার ঝড় বইতে শুরু করে৷ নিজে ময়দানে নেমে ক্ষমা চান অভিনেতা। তিনি বলেন, মাছ নিয়ে বিরুদ্ধ মন্তব্য করতে চাইনি। কারণ, গুজরাতের মানুষও মাছ রান্না করেন এবং খান। আমি আসলে বাঙালি বলতে বাংলাদেশি এবং রোহিঙ্গা বলতে চেয়েছি। তা সত্ত্বেও যদি আমি কারও ভাবাবেগে আঘাত করে থাকি, তাহলে ক্ষমা চাইছি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত