সূত্রের খবর এই ত্রয়ী অভিনেতা ছাড়াও এবারের তৃতীয় সিকুয়েলে দেখা যাবে অনেক কমেডিয়ান কে। কিন্তু ছবি কবে মুক্তি পাবে সেই নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানা গিয়েছে।
গত বৃহস্পতিবারই এই মামলায় বিচারপতি মান্থা তাঁর নির্দেশে জানিয়েছিলেন, এখনই পরেশকে গ্রেফতার করা যাবে না। শুনানি-পর্বে তিনি বলেন, ‘‘পুলিশ তদন্ত জারি রাখবে। তবে পরেশকে গ্রেফতার করতে পারবে না। জিজ্ঞাসাবাদে ভিডিয়ো কনফারেন্সে তিনি উপস্থিত থাকতে পারবেন।’’
কাজের জন্য প্রচণ্ড ব্যস্ত তিনি। থানায় হাজিরা দেওয়ার জন্য অন্তত ছ’সপ্তাহ সময় চেয়েছিলেন তিনি। এরপর তলবের নোটিসকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হলেন বিজেপির সাংসদ তথা বলিউড অভিনেতা পরেশ রাওয়াল।
বলিউড অভিনেতা পরেশ রাওয়াল এই বছর মার্চের ৯ তারিখ করোনা টিকার প্রথম ডোজ নিয়েছিলেন।এই টিকা নেওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই কোভিড পজিটিভ হলেন অভিনেতা পরেশ রাওয়াল। টুইটারে নিজেই সে কথা জানিয়েছেন তিনি।