নজরবন্দি ব্যুরোঃ বলিউডে কমেডি ছবির মধ্যে ‘হেরা ফেরি’ এক অন্যতম ছবি। হেরাফেরি তে স্যাম, রাজু এবং বাবুরাও কে এখনো মনে রেখেছে দর্শক। এই ছবির জনপ্রিয়তায় ফের একবার তৈরি হতে চলেছে ‘হেরা ফেরি ৩’। এই ছবির সিক্যুয়েলের শুটিং শুরু হলো মঙ্গলবার থেকে।
আরও পড়ুনঃ আইপিএলের ঢাকে কাঠি পড়ে গেল নাইটদের, ইডেনে শুরু প্রি IPL প্রস্তুতি



এই ছবিতে ৩ মুখ্য চরিত্র অক্ষয় কুমার, সুনীল শেট্টি এবং পরেশ রাওয়াল। তবে তৃতীয় ছবিতে অক্ষয় কুমারের অভিনয় নিয়ে কম জলঘলা হয়নি। জানানো হয়েছিল চিত্রনাট্যের পছন্দ না হওয়ায় এই ছবিতে অভিনয় করতে রাজি হননি অক্ষয়। তারপরেই অক্ষয়ের চরিত্রে কার্তিক আরিয়ানকে কাস্ট করা হয়েছিল।

কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই ছবিতে অক্ষয় কে ফিরিয়ে আনার দাবি তোলে দর্শকরা। আর এর পরেই অক্ষয়ের সঙ্গে আলোচনায় বসেন ছবির প্রযোজক ফিরোজ নাদিওয়ালা এবং সুনীল শেঠি। গত সপ্তাহেই মুম্বাইয়ের এম্পায়ার স্টুডিওতে যেখানে প্রথমে হেরা ফেরি সুট হয়েছিল সেখানেই আলোচনায় বসেন প্রযোজক এবং এই দুই অভিনেতা।


সব জল্পনার অবসান, অক্ষয়, সুনীল ও পরেশকে নিয়েই শুরু ‘হেরা ফেরি ৩’

এরপরে নাকি চিত্রনাট্যে কিছুটা পরিবর্তন করে অক্ষয়কে রাজি করানো হয়। আর গতকাল মঙ্গলবার থেকে শুরু হল শুটিং। শুটিংএ ছিলেন অক্ষয়, সুনীল এবং পরেশ রাওয়াল। সূত্রের খবর এই ত্রয়ী অভিনেতা ছাড়াও এবারের তৃতীয় সিকুয়েলে দেখা যাবে অনেক কমেডিয়ান কে। কিন্তু ছবি কবে মুক্তি পাবে সেই নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানা গিয়েছে।







