নজরবন্দি ব্যুরোঃ আইপিএলের ঢাকে কাঠি পড়ে গেল নাইট শিবিরে। কলকাতা নাইট রাইডার্স এর আবাসিক শিবির হচ্ছে কলকাতাতেই। যদিও প্রি আইপিএল প্রস্তুতি শুরু করে দিয়েছিল মুম্বাইতে। কিন্তু সেখানে শুধুমাত্র ঘরোয়া ক্রিকেটাররা অনুশীলন করেছেন।
আরও পড়ুনঃ সামনেই বিশ্বকাপ, বোর্ড এবার বুমরার IPL খেলা নিয়ন্ত্রণ করতে চলেছে


কিন্তু মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকেই ইডেন গার্ডেন্স এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মাঠে প্রস্তুতি শুরু করবে শাহরুখের কেকেআর। আন্দ্রে রাসেথ, সুনীল নারায়ণ দ্বিতীয় সপ্তাহে পৌঁছে যাবে ভারতে। তাদের সঙ্গে থাকবে বাংলাদেশের লিটন দাস ও সাকিবুল হাসানরাও।

তবে নাইট অধিনায়ক শ্রেয়াস আইয়ার ২৩শে মার্চের পর দলে যোগ দেবেন। কারণ ভারত অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচের পরেই শ্রেয়াস দলে যোগ দিতে পারবেন বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই নাইট শিবিরে যোগ দিয়েছেন ভেঙ্কটেশ আয়ার, রিঙ্কু সিং, নিতিশ রানা ও সিভি বরুণ।



অপরদিকে কোচ চন্দ্রকান্ত এসেছেন নাইট শিবিরে। এই শিবির নিয়ে এক নাইট করতে বলেছেন, “ইডেনে প্রথম ম্যাচ আমাদের প্রতিপক্ষ রয়েল চ্যালেঞ্জ ব্যাঙ্গালোর। তাই শুরু থেকেই আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে। কয়েক বছর পর ফের মাঠে ফিরতে চলেছে দল নামতে চলেছে ইডেনে। তাই ঘরের সর্মথকরা জাতি হতাশ না হয় সেটা দেখা দলের দায়িত্ব “।
আইপিএলের ঢাকে কাঠি পড়ে গেল নাইটদের, ইডেনে শুরু প্রি IPL প্রস্তুতি

গত আইপিএলের শুরু ভালো করলেও শেষ পর্যন্ত দল ছিটকে গিয়েছে। তাই এবছর আর খালি হাতে ফিরতে চাইছে না নাইটরা। গৌতম গম্ভীরের নেতৃত্বেই শেষবার কাপ ঘরে তুলেছিল কেকেআর। তারপর প্রত্যেক বছর শুধু ব্যর্থতা। তাই এবার চন্দ্রকান্ত পণ্ডিতের প্রশিক্ষণে ট্রফি তুলতে মরিয়া শাহরুখের দল।







