Jasprit Bumrah: সামনেই বিশ্বকাপ, বোর্ড এবার বুমরার IPL খেলা নিয়ন্ত্রণ করতে চলেছে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দেখতে গেলে গত জুলাই থেকে ‘আউট অফ অ্যাকশন’ জসপ্রীত বুমরা। সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জোড়া টি-২০ খেলে ফের মাঠের বাইরে জাতীয় দলের এক নম্বর পেসার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি বর্ডার-গাভাস্কর ট্রফিতে খেলার কথা থাকলেও, শেষ পর্যন্ত বুমরার পা পড়েনি মাঠে।

আরও পড়ুনঃ IPL23: এবার IPL-এ উদ্বোধনী অনুষ্ঠান মাতাবেন অমিতাভ ও অরিজিৎ

এখন প্রশ্ন বুমরাকে ফের কবে দেখা যাবে বল হাতে? এই নিয়ে চিন্তায় ফেলে দিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ডকে। তাই আইপিএলের জন্য ক্রিকেটাররা কতখানি চাপ নিচ্ছে, এবার তার উপর নজরদারি চালাবে বিসিসিআই। আর ক্রিকেটারদের সেই তালিকার শীর্ষে জশপ্রীত বুমরাহ। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে নামার কথা বুমরাহর।

সামনেই বিশ্বকাপ, বোর্ড এবার বুমরার IPL খেলা নিয়ন্ত্রণ করতে চলেছে
সামনেই বিশ্বকাপ, বোর্ড এবার বুমরার IPL খেলা নিয়ন্ত্রণ করতে চলেছে

কিন্তু সেখানে তিনি কতটা চাপ নিচ্ছেন, বা নিতে পারবেন, তা নিয়ন্ত্রণ করবে বিসিসিআই। কারণ তারকা পেসারকে বিশ্বকাপে যেনতেনপ্রকারে জাতীয় দলে চায় বোর্ড। খবর এমনটাই।বর্তমানে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবে তারকা। এখনও সম্পূর্ণ ফিট সার্টিফিকেট মেলেনি বলেই জানা গিয়েছে। গত ১০ দিনে নাকি বেঙ্গালুরুতে কয়েকটি প্র্যাকটিস ম্যাচও খেলেছেন তিনি।

সামনেই বিশ্বকাপ, বোর্ড এবার বুমরার IPL খেলা নিয়ন্ত্রণ করতে চলেছে

কিন্তু তা সত্ত্বেও এখনও তাঁকে ম্যাচফিট ঘোষণা করা হয়নি। উল্লেখ্য, গত জুলাই মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে একদিনের ম্যাচ খেলার সময় পিঠে চোট পান বুমরা। এরপর তাঁর অস্ত্রোপচার হয়েছিল। ফিট না হওয়ার জন্য এশিয়া কাপ পর্যন্ত খেলতে পারেননি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে কামব্যাক করেছিলেন বুমরা।

সামনেই বিশ্বকাপ, বোর্ড এবার বুমরার IPL খেলা নিয়ন্ত্রণ করতে চলেছে

2 17

তবে প্রথম ম্যাচে তিনি খেলেননি। তখন থেকেই তাঁর চোট নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। বাকি দুটি ম্যাচে খেললেও, তাঁর পারফরম্যান্স মোটেও ভালো ছিল না। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামা তো অনেক দূরের কথা, দল থেকে সোজা জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে চলে যান তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত