নজরবন্দি ব্যুরোঃ আইপিএলে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল ২০১৮ সালে। তারপর থেকে টানা চারটি মরশুম উদ্বোধনী অনুষ্ঠান হয়নি আইপিএলে। গত বছরের আইপিএল শুরুর দিন বিসিসিআয়ের তরফে সংবর্ধিত করা হয়েছিল অলিম্পিকে পদকজয়ীদের।
আরও পড়ুনঃ ফের বড় ধাক্কা অজিদের, টেস্ট থেকে ছিটকে গেলেন ওয়ার্নারও, চোটের জন্য ওয়ানডে সিরিজে অনিশ্চিত ম্যাক্সওয়েল



তবে এবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে জমকালো উদ্বোধনের মাধ্যমেই শুরু হতে চলেছে আইপিএল। সুত্রের খবর, সব ঠিকঠাক থাকবে ১৬ তম আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান মাতাবেন অরিজিৎ সিং ও অমিতাভ বচ্চন।



আগামী ৩১ মার্চ থেকে শুরু হচ্ছে এবারের আইপিএল । এবারও ১০ দলের টুর্নামেন্ট। এবার আইপিএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স এবং চারবারের বিজয়ী চেন্নাই সুপার কিংস ।গত বছরের আইপিএলের সমাপ্তি অনুষ্ঠানে আমেদাবাদেই মাতিয়ে গিয়েছিলেন এ আর রহমান, রণবীর সিংরা।
এবার IPL-এ উদ্বোধনী অনুষ্ঠান মাতাবেন অমিতাভ ও অরিজিৎ

ভারতের স্বাধীনতার ৭৫ বছরের উদযাপনও চোখধাঁধানো পরিবেশনার মাধ্যমে হয়েছিল আইপিএলের সমাপ্তি অনুষ্ঠানে। তবে এবার উদ্বোধনী অনুষ্ঠান থাকছে, থাকছে একাধিক চমক।







