নজরবন্দি ব্যুরোঃ চোটের জন্য বর্ডার–গাভাসকার ট্রফির বাকি দুই টেস্ট থেকে ছিটকে গেলেন ডেভিড ওয়ার্নার। সোমবারই জানা গিয়েছিল, পেসার জোস হ্যাজেলউড এই সিরিজে আর খেলতে পারবেন না। এবার দিল্লি টেস্টে চোট পাওয়া ওয়ার্নারও ছিটকে গেলেন।
আরও পড়ুনঃ এবার পার্ক স্ট্রিট, ফের বিপুল পরিমাণে টাকা উদ্ধার মহানগরীতে


মঙ্গলবার ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে জানানো হয়েছে, দেশে ফিরে আসছেন ওয়ার্নার। রিহ্যাবে থাকবেন। সুস্থ হয়ে একদিনের সিরিজ খেলতে ফের ভারতে আসবেন তিনি। তবে একদিনের সিরিজে ওয়ার্নার খেলতে পারবেন কিনা তা নির্ভর করছে সুস্থতার উপর। তিনি না থাকায় অন্য কাউকে ওপেন করতে পাঠাবে অস্ট্রেলিয়া।

এখন প্রশ্ন হল কে ওপেন করবেন? ভারতের কাছে ছয় উইকেটে হারার পরে অস্ট্রেলিয়ার হেড কোচ জানান, তৃতীয় টেস্টে ওয়ার্নার নামতে না পারলে ট্রেভিস হেড ওপেন করবেন অস্ট্রেলিয়ার হয়ে। ম্যাকডোনাল্ড বলেন, ”এখানে আসার আগেই আমরা আলোচনা করে এসেছি যদি একজন ওপেনিং ব্যাটার খেলতে না পারে তাহলে ট্রেভিস হেডকে খেলানো হবে।



উপমহাদেশের পিচের সঙ্গে ট্রেভিস মানিয়ে নিতে পারবে সহজেই।” অপর দিকে পা ভেঙে যাওয়ায় গোটা বিগ ব্যাশে খেলতে পারেননি ম্যাক্সওয়েল। পা ঠিক হওয়ার পরে মাঠে ফিরতেই এ বার কব্জিতে চোট পেলেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার। ফলে ভারতের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে খেলা অনিশ্চিত হয়ে পড়েছে তাঁর।
ফের বড় ধাক্কা অজিদের, টেস্ট থেকে ছিটকে গেলেন ওয়ার্নারও, চোটের জন্য ওয়ানডে সিরিজে অনিশ্চিত ম্যাক্সওয়েল

চিকিৎসকেরা চোট খতিয়ে দেখে তার পরে যা সিদ্ধান্ত নেবেন তা মেনে চলতে হবে ম্যাক্সওয়েলকে।দীর্ঘ দিন ধরে ক্রিকেটের বাইরে ম্যাক্সওয়েল। ভারতের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে প্রত্যাবর্তনের কথা ছিল তাঁর। সেই কারণেই শেফিল্ড শিল্ডে খেলছেন ম্যাক্সওয়েল। এখনও যে তিনি ছন্দ পাননি তা ভিক্টোরিয়ার হয়ে প্রথম ইনিংসে তাঁর ৫ রানে আউট হওয়া থেকেই পরিষ্কার। এ বার কব্জিতে চোট পেলেন তিনি।







