এবার পার্ক স্ট্রিট, ফের বিপুল পরিমাণে টাকা উদ্ধার মহানগরীতে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কলকাতায় আবার বিপুল পরিমাণে টাকা উদ্ধার করা হল। সোমবার পার্ক স্ট্রিটে একটি গাড়ি থেকে নগদ ১ কোটি ৩ লক্ষ ৪৪ হাজার টাকা উদ্ধার করল কলকাতা পুলিশ। পার্ক স্ট্রিটে একটি অফিসেও তল্লাশি অভিযান চালায় কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখা এবং স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)।

আরও পড়ুনঃ মুম্বইয়ের অনুষ্ঠানে সোনু নিগমের উপর হামলা! হাসপাতালে ভর্তি শিল্পীর বন্ধু

এই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তিনি নিউ আলিপুরের বাসিন্দা। গাড়ির মধ্যে অধিকাংশই ৫০০ টাকার নোটের বান্ডিল ছিল। একটি ২ হাজার টাকার তোড়াও ছিল। কিন্তু কী উদ্দেশে বা কোথা থেকে এই টাকা আনা হচ্ছিল সে বিষয়ে কোনও তথ্য দিতে পারেননি গাড়িতে থাকা রাজেশ কাসেরা ওরফে রাজেশ আগরওয়াল।

এবার পার্ক স্ট্রিট, ফের বিপুল পরিমাণে টাকা উদ্ধার মহানগরীতে
এবার পার্ক স্ট্রিট, ফের বিপুল পরিমাণে টাকা উদ্ধার মহানগরীতে

তাঁকে জিজ্ঞাসাবাদ করে টাকার উৎসের হদিশ পাওয়ার চেষ্টা চলছে। পুলিশ জানিয়েছে, বিশ্বস্ত সূত্র খবর পেয়ে এদিন অভিযান চালানো হয়েছিল। এর সঙ্গে হাওয়ালা কারবারের কোনও যোগ রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।চলতি মাসেই কলকাতায় টাকা উদ্ধার করেছিল লালবাজার।

এবার পার্ক স্ট্রিট, ফের বিপুল পরিমাণে টাকা উদ্ধার মহানগরীতে

56626c1b4b80

সে বার দক্ষিণ কলকাতার গড়িয়াহাটে একটি গাড়িতে মেলে বান্ডিল বান্ডিল নোট। উদ্ধার করা হয় নগদ ১ কোটি টাকা। এই ঘটনায় ২ জনকে আটক করেছিল পুলিশ। আর ফের এই টাকা উদ্ধার হল মহানগরীতে।

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত