Sonu Nigam: মুম্বইয়ের অনুষ্ঠানে সোনু নিগমের উপর হামলা! হাসপাতালে ভর্তি শিল্পীর বন্ধু

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মুম্বইয়ের এক অনুষ্ঠানে আক্রান্ত হলেন বলিউডের জনপ্রিয় সঙ্গীতশিল্পী সোনু নিগম ও তাঁর দুই সঙ্গী। সোমবার সন্ধে নাগাদ মুম্বইয়ের চেম্বুর এলাকায় এক অনুষ্ঠান চলাকালীন সময়ে গায়ক আক্রান্ত হয়েছেন বলে খবর। এই ঘটনায় আহত হয়েছেন সোনু বন্ধু রব্বাবি খান।

আরও পড়ুনঃ বউয়ের হাতে মার খান মিঠুন! অঙ্কুশের অভিযোগ স্বীকার করে নিলেন মহাগুরু 

3 14

আহত অবস্থায় তাঁকে ভরতি করা হয়েছে হাসপাতালে। এই ঘটনার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। তাঁর অভিযোগ স্থানীয় বিধায়কের ছেলের প্রতি। দাবি, শিবসেনার সমর্থক এই বিধায়কের ছেলেই সেলফি তোলার জন্য এত কাণ্ড করেছেন! অবিলম্বে এর বিহিত করা উচিত। এবং তারকাদের সঙ্গে জোর করে ছবি তোলার প্রয়াস সম্বন্ধেও সাধারণ মানুষকে সচেতন করার সময় এসে গিয়েছে।

মুম্বইয়ের অনুষ্ঠানে সোনু নিগমের উপর হামলা! হাসপাতালে ভর্তি শিল্পীর বন্ধু
মুম্বইয়ের অনুষ্ঠানে সোনু নিগমের উপর হামলা! হাসপাতালে ভর্তি শিল্পীর বন্ধু

এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। শিল্পীর নিরাপত্তারক্ষী ও ম্যানেজারের সঙ্গে দুর্ব্যবহার করেন। সোনু নিগমকে ধাক্কা মারেন, তার পর তাঁর চুল ধরেও টানা হয়। এই ঘটনার একটি ভিডিয়োও ভাইরাল হয়েছে।গত কালের রাতেই সোনু নিগমের অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৩২৩ ধারা (স্বেচ্ছায় আঘাত করার জন্য শাস্তি), ৩৪১ ধারা (অন্যায় ভাবে সংযম), এবং ৩৩৭ (ব্যক্তিগত নিরাপত্তা বিপন্ন করে এমন কাজ করা)— এই তিনটির ধারার অধীনে মামলা নথিভুক্ত করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মুম্বইয়ের অনুষ্ঠানে সোনু নিগমের উপর হামলা! হাসপাতালে ভর্তি শিল্পীর বন্ধু

মুম্বইয়ের অনুষ্ঠানে সোনু নিগমের উপর হামলা! হাসপাতালে ভর্তি শিল্পীর বন্ধু

সোনু বলেন, ‘‘শো শেষ হওয়ার পর, যখন আমার সহকর্মী হরিপ্রকাশ, রব্বানী খান, সায়রা মাকানি-সহ আমরা সবাই স্টেজ থেকে নামছি, এমন সময় হঠাৎ পেছন থেকে একটা ছেলে এসে আমাকে ধরে ফেলে। তার পর হরিপ্রকাশ সেই ছেলেটিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে, সেই ছেলেটি হরিপ্রকাশজিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ছেলেটি আমাকেও ধাক্কা দেয়। আমিও সিঁড়িতে পড়ে যাই’। আমার চুল ধরে টানেন। আমার ম্যানেজার মরেই যেত।’’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত