নজরবন্দি ব্যুরোঃ ভারতের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী এর আগে প্রকাশ্যে স্বীকার করেছিলেন, তার স্ত্রী তাকে বাড়ি থেকে ‘লাথি মেরে’ বের করে দিয়েছিলেন। এবার জানালেন, তাকে প্রতিদিন নাকি স্ত্রীর হাতে মার খেতে হয়! বর্তমানে ‘ডান্স বাংলা ডান্স’-এর মঞ্চে মহাগুরু হিসেবে রয়েছেন মিঠুন চক্রবর্তী।
আরও পড়ুনঃ আর সহ অধিনায়ক নন রাহুল, তাহলে কে হবেন রোহিতের ডেপুটি? ক্ষমতা দেওয়া হল কার হাতে



সঞ্চালক অঙ্কুশের সঙ্গে তার খুনসুটি সব সময়ই জারি থাকে। চ্যানেলের ইনস্টাগ্রাম পেজে আপলোড করা হয়েছে একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে প্রতিযোগিকে অঙ্কুশ বলছেন, ‘ওই যে ওই ব্যক্তিকে (মিঠুন কে দেখিয়ে) দেখছিস, উনি বউয়ের হাতে সারাদিন মার খান’।

অঙ্কুশের অভিযোগের জবাব অকপটে মিঠুন বলেন, ‘আমি গর্বিত আমি মার খাই। কারণ এটা যখন টেলিকাস্ট হবে… আমি যদি বলি আমি মার খাই না, তারপর যে ধোলাইটা হবে সেটা তুই খাবি?’


বউয়ের হাতে মার খান মিঠুন! অঙ্কুশের অভিযোগ স্বীকার করে নিলেন মহাগুরু

উল্লেখ্য, ১৯৭৯ সালে অভিনেত্রী যোগিতা বালিকে বিয়ে করেন মিঠুন চক্রবর্তী। চার ছেলে-মেয়ে রয়েছে দু’জনের। মিমো, উষ্মে, নমাশি আর দত্তক নেওয়া মেয়ে দিশানি চক্রবর্তী। অথচ এতদিন বাদেও বউকে ভয় পান মিঠুন চক্রবর্তী। অঙ্কুশের প্রশ্নের উত্তর দিতে নিয়ে এই স্বীকারোক্তিই ক্যামেরার সামনে করেছেন মেগাস্টার।








