আর সহ অধিনায়ক নন রাহুল, তাহলে কে হবেন রোহিতের ডেপুটি? ক্ষমতা দেওয়া হল কার হাতে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ জাতীয় দলের সহ অধিনায়ক তিনি। শুধুমাত্র সেই কারণেই ব্যর্থতা সত্বেও একের পর এক ম্যাচে খেলার সুযোগ পাচ্ছেন কে এল রাহুল। গত এক বছরে টেস্টে তাঁর গড় মাত্র ১৫। চলতি অস্ট্রেলিয়া সিরিজেও চূড়ান্ত ব্যর্থ তিনি। এহেন পরিস্থিতিতে জাতীয় দলের সহ অধিনায়কের পদ সরিয়ে দেওয়া হল রাহুলকে।

আরও পড়ুনঃ জোড়া হারের জের? দিল্লি টেস্ট হারার পরেই দেশে ফিরলেন অধিনায়ক প্যাট কামিন্স

বুঝিয়ে দেওয়া হল, এবার রান করতে না পারলে প্রথম একাদশের দরজা তাঁর জন্য বন্ধ হতেই পারে। কেএল রাহুল আর কবে রান করবেন! তাঁর ফর্ম নিয়ে রীতিমতো বিরক্ত ক্রিকেটপ্রেমীরা। রাহুল ভুলেই গিয়েছেন রান কী জিনিস! ভারতীয় দলের তারকা ওপেনার ও অফফর্ম এখন এক সরণিতে। চলতি বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্টে রাহুল করেছিলেন মাত্র ২০ রান।

আর সহ অধিনায়ক নন রাহুল, তাহলে কে হবেন রোহিতের ডেপুটি? ক্ষমতা দেওয়া হল কার হাতে

নাগপুরের ছবি দিল্লিতেও একই রইল। রাহুল ৪১ বলে মাত্র ১৭ রান করে ফিরে গিয়েছিলেন প্রথম ইনিংসে। রবিবার অর্থাৎ আজ দ্বিতীয় ইনিংসেও রাহুল ফের ব্য়র্থ। ৩ বলে মাত্র ১ রান করে ফিরে যান। এহেন রাহুল কে আগামী দুই টেস্টের জন্য দলে রাখা হয়েছে। কিন্তু এখন প্রশ্ন হল টেস্ট দলে কোনও সহ-অধিনায়কের নাম ঘোষণা করা হয়নি।

যদি কোনও কারণে অধিনায়ক রোহিত শর্মা মাঠের বাইরে থাকেন, তখন দলকে কে নেতৃত্ব দেবেন? কার হাতে থাকবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা? বিসিসিআইয়ের এক আধিকারিক জানিয়েছেন, রোহিতের হাতেই সবটা ছেড়ে দেওয়া হয়েছে। তিনি বলেছেন, ‘‘কোনও সহ-অধিনায়কের নাম ঘোষণা করা হয়নি। তার বদলে সব ক্ষমতা দেওয়া হয়েছে রোহিতকে।

আর সহ অধিনায়ক নন রাহুল, তাহলে কে হবেন রোহিতের ডেপুটি? ক্ষমতা দেওয়া হল কার হাতে

আর সহ অধিনায়ক নন রাহুল, তাহলে কে হবেন রোহিতের ডেপুটি? ক্ষমতা দেওয়া হল কার হাতে

যদি কোনও সময় রোহিতকে মাঠ ছাড়তে হয় তা হলে সেই সময় কে দলকে নেতৃত্ব দেবে সেটা রোহিতই ঠিক করবে। ও যাকে বলবে সেই নেতৃত্ব দেবে।’’ এই কথা থেকে পরিষ্কার, রোহিত চাইলে প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির হাতে নেতৃত্ব ছেড়েও মাঠের বাইরে যেতে পারেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন