Pat Cummins: জোড়া হারের জের? দিল্লি টেস্ট হারার পরেই দেশে ফিরলেন অধিনায়ক প্যাট কামিন্স

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বর্ডার গাভাসকর ট্রফির প্রথম দুই ম্যাচেই ধরাশায়ী হয়েছে অস্ট্রেলিয়া। এবার ফের ধাক্কা অজি স্কোয়াডে। জানা গিয়েছে, সিরিজের মাঝপথেই দেশে ফিরবেন অধিনায়ক প্যাট কামিন্স। মাত্র এক সেশনে অলআউট হয়ে যাওয়ার জন্য অজি ব্যাটারদের তীব্র সমালোচনা করেছিলেন অধিনায়ক কামিন্স।

আরও পড়ুনঃ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিনের দল ঘোষণা বোর্ডের, প্রথম ম্যাচে নেই রোহিত

জোড়া হারের জের? দিল্লি টেস্ট হারার পরেই দেশে ফিরলেন অধিনায়ক প্যাট কামিন্স

এহেন পরিস্থিতিতে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সোমবার খুব ভোরেই অস্ট্রেলিয়া রওনা হয়েছেন কামিন্স।ক্রিকেট অস্ট্রেলিয়া একটি বিবৃতিতে কামিন্সের দেশে ফেরার কথা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘‘পরিবারের কারও স্বাস্থ্য সংক্রান্ত গুরুতর সমস্যার কারণে সিরিজ়ের মাঝপথে দেশে ফিরতে হচ্ছে কামিন্সকে।

জোড়া হারের জের? দিল্লি টেস্ট হারার পরেই দেশে ফিরলেন অধিনায়ক প্যাট কামিন্স

কয়েক দিন সিডনিতে পরিবারের সঙ্গে কাটাবেন তিনি। তার পরে আবার ভারতে ফিরবেন কামিন্স। তৃতীয় টেস্টের আগে দলের সঙ্গে যোগ দেবেন তিনি। সংবাদমাধ্যমের কাছে আবেদন কামিন্সকে এই সময় বিরক্ত করবেন না।’’

জোড়া হারের জের? দিল্লি টেস্ট হারার পরেই দেশে ফিরলেন অধিনায়ক প্যাট কামিন্স

1 29

রবিবার চার ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্ট ৬ উইকেটে জিতে নিয়েছে ভারত। রবীন্দ্র জাডেজার ঘূর্ণিতে দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিনের প্রথম সেশনেই অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। প্যাট কামিন্সদের দেওয়া ১১৫ রানের গণ্ডি টপকে ভারতের দিল্লি জয় করে ফেলে। তার ২৪ ঘণ্টার মধ্যেই দেশে ফিরে গেলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন