নজরবন্দি ব্যুরো: বলিউড অভিনেতা পরেশ রাওয়াল এই বছর মার্চের ৯ তারিখ করোনা টিকার প্রথম ডোজ নিয়েছিলেন।এই টিকা নেওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই কোভিড পজিটিভ হলেন অভিনেতা পরেশ রাওয়াল। টুইটারে নিজেই সে কথা জানিয়েছেন তিনি। অভিনেতা পরেশ রাওয়াল নিজের প্রোফাইলে লেখেন, “দুর্ভাগ্যবশত, আমি করোনায় আক্রান্ত হয়েছি। গত ১০ দিনে আমার কাছাকাছি যাঁরা এসেছেন, প্রত্যেকে দয়া করে কোভিড পরীক্ষা করান।”
আরও পড়ুনঃ দ্বিগুণ হল ভোট কর্মীদের কম্পেন্সেশন, আন্দোলনের জয় ঐক্য মঞ্চের।
অভিনেতা পরেশ রাওয়াল কে মার্চ মাসের ৯ তারিখই করোনা টিকার প্রথম ডোজ নেওয়ার ছবি পোস্ট করতে দেখা গিয়েছিল। তিনি সেই সময় কি ভিকট্রি সাইন দেখিয়ে ক্যাপশনে লিখেছিলেন, “ভি মানে ভ্যাকসিন! দেশের সমস্ত ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী এবং বিজ্ঞানীদের অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ নরেন্দ্র মোদি।”
উল্লেখ্য,অভিনেতার সঙ্গেই ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছিলেন তাঁর স্ত্রী তথা অভিনেত্রী স্বরূপ রাওয়াল। পরেশ কোভিড পজিটিভ হওয়ার পর তিনিও করোনা পরীক্ষা করান। সেকথা জানিয়ে স্বরূপ টুইটারে জানিয়েছেন, জীবনে কখনও কোনও পরীক্ষার ফল প্রকাশের জন্য এত অপেক্ষা তাঁকে করতে হয়নি।



