Paresh Rawal: মাছ ও বাঙালি বিতর্কে এবার হাই কোর্টের দারস্থ পরেশ রাওয়াল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কলকাতা হাই কোর্টের দ্বারস্থ অভিনেতা পরেশ রাওয়াল। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের দায়ের করা এফআইআরের ভিত্তিতে পরেশকে তলব করে কলকাতা পুলিশ। এর বিরুদ্ধে হাই কোর্টের দারস্থ হন অভিনেতা। আজ ২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে সেই মামলার শুনানি হতে পারে।

আরও পড়ুনঃ এবারের বাজেটে কী পেল বাংলা? জানুন বিস্তারিত

 মাছ ও বাঙালি বিতর্কে এবার হাই কোর্টের দারস্থ পরেশ রাওয়াল
মাছ ও বাঙালি বিতর্কে এবার হাই কোর্টের দারস্থ পরেশ রাওয়াল

এদিন সকালে বলিউড অভিনেতার আইনজীবী বিষয়টি নিয়ে বিচারপতির দৃষ্টি আর্কষণ করেছিলেন। কেন আগাম জামিনের আবেদন করছেন না পরেশ রাওয়াল, জানতে চান বিচারপতি। তিনি বলেন, “ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেরার বিষয় ভাবতে পারি। কিন্তু রক্ষাকবচ নিয়ে কিছু সুবিধা হয়তো দিতে পারব না।”

 মাছ ও বাঙালি বিতর্কে এবার হাই কোর্টের দারস্থ পরেশ রাওয়াল

সম্প্রতি গুজরাটের একটি জনসভায় গিয়ে বাঙালির মাছ প্রীতি নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসেন পরেশ। তাঁর বক্তব্যটি ছিল ঠিক এই রকম, ‘‘মুদ্রাস্ফীতি সহ্য করতে পারবেন গুজরাটের মানুষ। কিন্তু পাশের বাড়িতে যদি রোহিঙ্গা উদ্বাস্তু কিংবা বাংলাদেশিরা এসে ওঠেন, তখন গ্যাস সিলিন্ডার নিয়ে কী করবেন? বাঙালিদের জন্য মাছ ভাজবেন?”

7

এর পরেই শুরু হয় বিতর্ক। এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে গত ১২ ডিসেম্বর বিজেপির তারকা সদস্যকে হাজিরা দিতে বলা হয়েছিল। বেলা দু’টো নাগাদ পরেশ রাওয়ালকে থানায় হাজিরার নির্দেশ ছিল। কিন্তু নির্ধারিত সময়ে পরেশের ইমেল আসে থানায়। তদন্তকারী পুলিশ অফিসারকে পরেশ জানিয়েছেন,

মাছ ও বাঙালি বিতর্কে এবার হাই কোর্টের দারস্থ পরেশ রাওয়াল

কাজের জন্য প্রচণ্ড ব্যস্ত তিনি। থানায় হাজিরা দেওয়ার জন্য অন্তত ছ’সপ্তাহ সময় চেয়েছিলেন তিনি। এরপর তলবের নোটিসকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হলেন বিজেপির সাংসদ তথা বলিউড অভিনেতা পরেশ রাওয়াল

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন