Budget2023: এবারের বাজেটে কী পেল বাংলা? জানুন বিস্তারিত

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ২০২৪ এর নির্বাচনের আগে মধ্যবিত্তদের জন্য বিরাট করছাড় মোদি সরকারের। কর ছাড় নিয়ে বাজেট পেশের দিন বিরাট ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। নয়া আয়কর ব্যবস্থা অনুযায়ী, ৩ লক্ষ টাকা পর্যন্ত কোনও আয়কর দিতে হবে না। ৩ লক্ষ টাকা থেকে ৬ লক্ষ টাকা পর্যন্ত ৫ শতাংশ।

আরও পড়ুনঃ নওশাদের রাজনৈতিক পরামর্শদাতা কে? বিরাট তথ্য হাতে পেল কলকাতা পুলিশ

১৫ লক্ষ টাকার উপরে আয়কর দিতে হবে ৩০ শতাংশ। এই বাজেট নিয়ে মিশ্র পতিক্রিয়া পাওয়া গিয়াছে রাজনৈতিক দল গুলির দিক থেকে। কিন্তু এই বাজেটে কি পেল রাজ্য পশ্চিম বঙ্গ? দেখু এক নজরে। ১। এই বছরের বাজেটে বাংলার টেগোর কালচারাল কমপ্লেক্স-এর জন্য ৭.০৭ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। গত বাজেটে বরাদ্দ ছিল ১০ কোটি।

এবারের বাজেটে কী পেল বাংলা? জানুন বিস্তারিত

২। ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের জন্য বরাদ্দ করা হয়েছে ৩১.৩৪ কোটি টাকা। যা গত বছরের তুলনায় বেড়েছে। ৩। বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার জন্য গত বাজেটে বরাদ্দ রয়েছে ৫ লক্ষ টাকা। ৪। মেট্রো রেলের জন্য ২৪৫০ কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা। গত বাজেটের চেয়ে এবার বেশি।

৫। ইস্ট-ওয়েস্ট মেট্রো খাতে বরাদ্দ টাকার পরিমাণে ১০০০ কোটি টাকা । ৬। সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট এই বাজেটে পেল ৬৩.১৬ কোটি। ৭। এশিয়াটিক সোসাইটির জন্য এবার বাড়ল বরাদ্দ। এবার তাঁর পেল ২১.৫০ কোটি। ৮। দামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসি)-এর জন্য এবার বরাদ্দ ২০৯ কোটি। যা গতবারেরে থেকে বেশ কম।

এবারের বাজেটে কী পেল বাংলা? জানুন বিস্তারিত
এবারের বাজেটে কী পেল বাংলা? জানুন বিস্তারিত

৮। পশ্চিমবঙ্গের ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিয়োপ্যাথি এর জন্য বরাদ্দও কমানো হয়েছে। এবার বরাদ্দ, ২১.৯৬ কোটি। গতবার ছিল ৮২.১৭ কোটি টাকা। ৯। চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট এর খাতে গত বাজেটের তুলনায় ১৪ কোটি টাকা বেশি বরাদ্দের কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। গত বাজেটে বরাদ্দ করা টাকার পরিমাণ ছিল ১০১ কোটি।

এবারের বাজেটে কী পেল বাংলা? জানুন বিস্তারিত

6

১০। ফরাক্কা ব্যারেজ প্রকল্পের জন্যও গত বাজেটের থেকে প্রায় ১০ কোটি টাকা বাড়িয়ে ৫৫.৯৮ কোটি টাকা করা হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন