Naushad Siddiqui: নওশাদের রাজনৈতিক পরামর্শদাতা কে? বিরাট তথ্য হাতে পেল কলকাতা পুলিশ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ২১ জানুয়ারি ধর্মতলায় সমাবেশে আইএসএফ কর্মীদের সঙ্গে পুলিশের বচসার পরেই গ্রেফতার হন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি। গতকাল তাঁকে ফের ১৪ দিনের জেল হেফাজতে নেওয়া হয়েছে। এবার নওশাদের ফোন খতিয়ে দেখে উঠে এল বিস্ফোরক তথ্য। বিধানসভা নির্বাচনের আগে থেকেই এক প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির সঙ্গে যোগ ছিল নওশাদের। এমনকি তাঁর কাছ থেকে কোটি কোটি টাকা নেওয়ার কথাও উঠে এসেছে। নওশাদের রাজনৈতিক পরামর্শদাতা কে? তল্লাশি পুলিশের।

আরও পড়ুনঃ Parliament: অধিবেশনের প্রথম দিনেই আদানি ইস্যুতে উত্তাল সংসদ, দুপুর ২ টো অবধি দুই কক্ষে স্থগিতাদেশ

আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির দুটি মোবাইল ফোন খতিয়ে দেখা হয়েছে। সেই মোবাইল ফোন থেকে একাধিক তথ্য মিলেছে। পুলিশ সূত্রে খবর, বিধানসভা নির্বাচনের আগে থেকেই রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিত্বের সঙ্গে যোগাযোগ ছিল নওশাদ সিদ্দিকির। এমনকি সেই ব্যক্তির থেকে কোটি কোটি টাকা পার্টি ফান্ডে ঢুকেছিল। এমনকি বিধানসভা ভোটের সময় প্রশাসনিক এবং সাংগঠনিক স্তরে কী কী পরিবর্তন করতে হবে? সেবিষয়েও তাঁকে গাইড করত ওই ব্যক্তি? এখন প্রশ্ন হল নওশাদের রাজনৈতিক পরামর্শদাতা কে?

নওশাদের রাজনৈতিক পরামর্শদাতা কে? জানতে চাইল পুলিশ 
নওশাদের রাজনৈতিক পরামর্শদাতা কে? জানতে চাইল পুলিশ

আরও পড়ুনঃ Naushad Siddiqui: রাজনৈতিক চক্রান্ত করে আটকে রাখা হচ্ছে, বিস্ফোরক নওশাদ

এছাড়াও ২১ জানুয়ারি ধর্মতলার সভা কী কারণে ডাকা হয়েছিল? এর পিছনে রাজনৈতিক উদ্দেশ্য ছিল কি না? সবটা খরিয়ে দেখার চেষ্টা করছে পুলিশ। এমনকি ধর্মতলার ঘটনা পূর্বপরিকল্পিত কী না সেটাও খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে। এজন্য নওশাদের দুটি মোবাইল ফোন ফরেন্সিক টেস্টের জন্য পাঠানোর আবেদন জানানো হয়েছে পুলিশের তরফে।

নওশাদের রাজনৈতিক পরামর্শদাতা কে? জানতে চাইল পুলিশ 

নওশাদের রাজনৈতিক পরামর্শদাতা কে? জানতে চাইল পুলিশ 
নওশাদের রাজনৈতিক পরামর্শদাতা কে? জানতে চাইল পুলিশ

এর আগে ধর্মতলার সভায় অশান্তি ছড়ানোর জন্য নওশাদ সিদ্দিকিকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়াও দক্ষিণ ২৪ পরগণার আইএসএফ নেতাকে গ্রেফতার করা হয়েছে। এখন নওশাদের ফোন থেকে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে বলে জানা গেছে। গতকালের ঘটনার পর ফের কলকাতা অচলের ডাক দিয়েছেন ফুরফুরা শরিফের পীরজাদা কাশেম সিদ্দিকি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত