পঞ্চায়তেরে দিনক্ষণ ঘোষণা হতেই উত্তপ্ত বাংলা! রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হিংসার ঘটনা প্রকাশ্যে এসেছে। মনোনয়ন পর্বে বঙ্গের বিভিন্ন প্রান্তে ঝরেছে রক্ত! প্রাণহানিও ঘটেছে! এবার ভাঙড়কাণ্ডে বিধায়ক নওশাদ সিদ্দিকি-সহ ৬৮ জনের বিরুদ্ধে খুনের মামলা রুজু করল দক্ষিণ ২৪ পরগনা জেলার কাশীপুর থানার পুলিশ।
আসন্ন পঞ্চায়তে নির্বাচন! এই মুহূর্তে মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে রীতিমত উত্তপ্ত বাংলা। রাজ্যজুড়ে একাধিক জায়গা, যেমন পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন অংশে হিংসা ও অশান্তির ঘটনা সামনে এসেছে। এহেন পরিস্থিতিতে নিরাপত্তাহীনতায় ভুগছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। তাই এবার নিরাপত্তা চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখলেন তিনি।
বাইরনের এই দলবদলের পর থেকেই বঙ্গে আরও এক বিধায়কে নিয়েও শুরু হয়েছে জল্পনা। তিনি হলেন রাজ্যের আরও এক বাম-কংগ্রেস সমর্থিত বিধায়ক নওশাদ সিদ্দিকি। বাইরনের মতোই নওশাদও বামফ্রন্ট এবং কংগ্রেসের সমর্থন নিয়ে ভাঙড় থেকে জয়ী হয়ে বিধায়ক হয়েছেন। তাহলে কি, বাইরনের পরে কি এবার নওশাদ তৃণমূলে যোগ দেবেন? রাজনৈতিক মহলে উঠছে একাধিক প্রশ্ন!