নজরবন্দি ব্যুরো: আসন্ন পঞ্চায়েত নির্বাচন! আর এই নির্বাচনে আসন দখলে মরিয়া রাজনৈতিক দলগুলি। কখনও রাজ্যের বিরুদ্ধে সভা, কখনও যোগদান সভা! অন্যদিকে, এই নির্বাচনে পাখির চোখে দেখছে শাসক শিবির। এখানেই শেষ নয়! ভোট এলেই রাজ্যে শুরু হয় দলবদলের রাজনীতি! আর এই দলবদলের রাজনীতি নিয়ে ক্ষুব্ধ আইএসএফ নেতা! এনিয়েই এবার শাসক শিবিরকে তীব্র কটাক্ষ করলেন নওশাদ সিদ্দিকি! বললেন, “পঞ্চায়েতের আগে নাটক করছে তৃণমূল।”
আরও পড়ুন: Suvendu Adhikari: আবেদনে ত্রুটি! অনুমতি পেল না শুভেন্দুর পটাশপুরের কর্মসূচী
প্রসঙ্গত, শনিবার ভাঙড়ে তৃণমূলের পক্ষ থেকে একটি যোগদান সভার আয়োজন করা হয়। আর ভাঙড়ের পাওয়ার গ্রিড এলাকায় বহুদিন পরে শওকতকে সামনে রেখে করল এই সভায় আয়োজন করে তৃণমূল। ওই সভাতে উপস্থিত ছিলেন তৃণমূল বিধায়ক তথা ভাঙড়ের দলীয় পর্যবেক্ষক শওকত মোল্লা এবং তৃণমূল নেতা আরাবুল ইসলাম। আর তাঁদের উপস্থিতিতেই জমি কমিটি এবং আইএসএফ কর্মীরা তৃণমূলে যোগদান করে। এরপরেই শুরু হয় রাজনৈতিক শোরগোল।

যদিওবা স্থানীয় তৃণমূলের দাবি, পঞ্চায়েতের আগে জমি কমিটি এবং আইএসএফ কর্মীদের যোগদানে ভাঙড়ে সংগঠন আরও মজবুত হল। এই সভার ফলে আরও শক্তিশালী হয়ে উঠে তৃণমূল। কিন্তু এই ঘটনায় বেজায় ক্ষুব্ধ ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকি। শাসক শিবিরকে কটাক্ষ করে তিনি বলেন, “এটা তৃণমূলের নাটক ছাড়া কিছু নয়।”

তবে এই যোগদান প্রসঙ্গে শওকত জানান, “সারা ভাঙড়জুড়ে এখন এই যোগদান কর্মসূচী চলবে। তাছাড়াও আইএসএফ বা জমি কমিটির সঙ্গে থাকলে কখনই কোনও উন্নয়ন হবে না। বরং আরও অবনতি হবে। এলাকায় কোনও শান্তি ফিরবে না। তাই মানুষ এলাকায় উন্নতি আর শান্তি ফেরাতেই তৃণমূলে যোগ দিচ্ছে।”
পঞ্চায়েতের আগে নাটক করছে তৃণমূল, দলবদলের রাজনীতি নিয়ে ক্ষুব্ধ আইএসএফ নেতা




