Suvendu Adhikari: আবেদনে ত্রুটি! অনুমতি পেল না শুভেন্দুর পটাশপুরের কর্মসূচী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বিজেপি নেতা বিজয় কৃষ্ণ ভুঁইয়ার খুনের প্রতিবাদে রাজ্যের বিরোধী দলনেতার কথা মত জেলায় জেলায় প্রতিবাদ কর্মসূচী আয়োজিত করা হয়েছিল। আর পটাশপুরে বিজেপির ওই প্রতিবাদ কর্মসূচীতেই পুলিশ লাঠিচার্জ চালায়। এরপরেই পুলিশের লাঠিচার্জের বিরুদ্ধে সরব হয়েছিলেন শুভেন্দু অধিকারী! যার যেরে পটাশপুরেই দলনেতা শুভেন্দু অধিকারী প্রতিবাদ সভা করার কথা জানিয়েছিলেন। আর তার জন্যই অনুমতি চেয়েছিলেন।

আরও পড়ুন: Dilip Ghosh: ভোট লুঠের চেষ্টা করলে ভালো করে ট্রিটমেন্ট, বাঁকুড়ায় দাওয়াই দিলীপের

কিন্তু এবার দলনেতার সভার জন্য অনুমতি দিল না পুলিশ। শুভেন্দু অধিকারীর আবেদনে ত্রুটি আছে বলেই আবেদন মঞ্জুর করল না পুলিশ। যার যেরে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। পুলিশের অনুমতি না মেলায় ক্ষুব্ধ হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

আবেদনে ত্রুটি, শুভেন্দুর আবেদন মঞ্জুর করল না পুলিশ
আবেদনে ত্রুটি, শুভেন্দুর আবেদন মঞ্জুর করল না পুলিশ

যদিওবা এপ্রসঙ্গে পুলিশের দাবি, ওই আবেদনে ত্রুটি আছে। শুভেন্দু অধিকারীর সভার জন্য কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির পটাশপুর দাইতলা বাজার দুর্গোপুজো কমিটির মাঠে সভা করতে চেয়েছিল। কিন্তু আবেদনে ত্রুটি থাকায় অনুমতি দেওয়া হয়নি। তবে এই ঘটনায় স্থানীয় তৃণমূল নেতৃত্বরা কোনও মন্তব্য করেনি। এবিষয়ে জেলা তৃণমূল মুখপাত্র পীযুষকান্তি পণ্ডা বলেন, “এটা সম্পূর্ণ প্রশাসনের ব্যাপার। সভা করার জন্য প্রশাসন কাকে অনুমতি দেবে, কাকে দেবে না, সেটা প্রশাসন বুঝবে। এব্যাপারে তো কিছু বলার নেই।”

আবেদনে ত্রুটি, শুভেন্দুর আবেদন মঞ্জুর করল না পুলিশ

তবে অনুমতি না মেলায় প্রসঙ্গে স্থানীয় বিজপি নেতৃত্বদের দাবি, “এই সভা হবেই। যতই বাধা আসুক না কেন! এই র‌্যালি জনজোয়ারে পরিণত হবে। তৃণমূল যতই বাধা বিপত্তির সৃষ্টি করুক না কেন, বিজেপির সভা হবে।”

আবেদনে ত্রুটি, শুভেন্দুর আবেদন মঞ্জুর করল না পুলিশ

আবেদনে ত্রুটি, শুভেন্দুর আবেদন মঞ্জুর করল না পুলিশ

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন