Naushad Siddiqui: যদি ভাবে, ভয় পেয়েছি, ভুল করবে, জেল থেকে বেরিয়ে হুঙ্কার নওশাদের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বৃহস্পতিবার ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকির জামিনের আবেদন মঞ্জুর করেছিল কলকাতা হাইকোর্ট। তারপরেও জেলে দিন কাটাতে হয়েছে। আইএসএফ বিধায়ক অবশেষে ৪২ দিনের মাথায় মুক্তি পেলেন। রাতেই রিলিজ অর্ডার পেয়ে সকালে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। এমনটাই জানিয়েছেন সুপার। জেল থেকে বেরিয়ে নওশাদের হুঙ্কার, যদি ভাবে, ভয় পেয়েছি, ভুল করবে। মানুষের জন্য লড়াইয়ে ছিলাম, থাকব।

আরও পড়ুনঃ Kaustab Bagchi: মুখ্যমন্ত্রীকে কুরুচিকর আক্রমণ, গ্রেফতার কং নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচী

প্রসঙ্গত, ২১ জানুয়ারি আইএসএফের একটি সভা ঘিরে উত্তপ্ত হয়েছিল কলকাতার ধর্মতলা চত্বর। সেখানেই আইএসএফ কর্মীদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ শুরু হয়। গ্রেফতার হন বিধায়ক নওশাদ সহ একাধিক আইএসএফ নেতারা। তারপর থেকে নওশাদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়। প্রায় ৪০ দিন হাজতবাসের পর নওশাদের বিরুদ্ধে প্রমাণ না পেয়ে জামিনে মুক্তি দেয় আদালত।

1676276391 naushad

বৃহস্পতিবার বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে হয় মামলার শুনানি। সেখানে পুলিশের উদ্দেশ্যে বিচারপতির প্রশ্ন, নওশাদের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ আনা হয়েছে। তার প্রমাণ কই? এমনকি তাঁর বক্তব্য আদালতে বসেই শোনেন বিচারপতি। উপযুক্ত প্রমাণ নেই পুলিশের কাছে। দেওয়ায় জামিনে মুক্তি পেলেন নওশাদ।

যদি ভাবে, ভয় পেয়েছি, ভুল করবে, হুঁশিয়ারি নওশাদের 

naushad siddiki 98385892

শনিবার নওশাদকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন আইএসএফ কর্মীরা। এরপরেই নওশাদের বক্তব্য, বাংলার মানুষ শাসকদলের নোংরামি ধরে ফেলেছে। সাগরদিঘির ফল বুঝিয়ে দিচ্ছে, মানুষ উত্তর দিতেও শুরু করেছে। মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তর দিচ্ছে। আগামী দিনে পঞ্চায়েত ভোটে এর থেকে আরও ভাল ফল হবে। যদিও এর আগে আদালতে বারবার হাজিরা দেওয়ার সময়েই নওশাদ দাবি করেছিলেন তাঁর বিরুদ্ধে কোনও প্রমাণ নেই। ষড়যন্ত্র করে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে তাঁকে। এখন জেল থেকে বেরিয়েই আরও একবার শাসক দলের বিরুদ্ধে আক্রমণ শানালেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত