মনোনয়ন পর্বে উত্তপ্ত ভাঙড়! এবার Naushad Siddiqui সহ ৬৮ জনের বিরুদ্ধে খুনের অভিযোগ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পঞ্চায়তেরে দিনক্ষণ ঘোষণা হতেই উত্তপ্ত বাংলা! রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হিংসার ঘটনা প্রকাশ্যে এসেছে। মনোনয়ন পর্বে বঙ্গের বিভিন্ন প্রান্তে ঝরেছে রক্ত! প্রাণহানিও ঘটেছে! এবার ভাঙড়কাণ্ডে বিধায়ক নওশাদ সিদ্দিকি-সহ ৬৮ জনের বিরুদ্ধে খুনের মামলা রুজু করল দক্ষিণ ২৪ পরগনা জেলার কাশীপুর থানার পুলিশ।

আরও পড়ুন: বোমা বিস্ফোরণের ফলে জখম ৫ শিশু! রাজ্যের কাছে রিপোর্ট তলব শিশু সুরক্ষা কমিশনের

পুলিশ সূত্রে খবর, চলতি মাসের ১৬ তারিখ কাশীপুর থানায় ভাঙড় ২ ব্লকের হাটগাছা গ্রামের বাসিন্দা ঋত্বিক নওশাদ-সহ ৬৮ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগে তিনি জানান যে, মনোনয়ন জমা দেওয়ার দিনে হাটগাছার কয়েক জন বাসিন্দাকে নিয়ে তিনি এবং তাঁর শ্বশুর ভাঙড় ২ ব্লকের দিকে যাওয়ার পথে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন। বাঁশ, লাঠি, লোহার রড দিয়ে তাদের আক্রমণ চালায় দুষ্কৃতীরা। ঋত্বিক অভিযোগ করে জানান, ওই দুষ্কৃতীরা নওশাদের দল ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের আশ্রিত। আর ঋত্বিকের অভিযোগের ভিত্তিতে নওশাদের বিরুদ্ধে ২৭৭ নম্বর এফআইআরে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় খুনের মামলা রুজু করেছে কাশীপুর থানার পুলিশ।

মনোনয়ন পর্বে উত্তপ্ত ভাঙড়, নওশাদ সিদ্দিকি-সহ ৬৮ জনের বিরুদ্ধে খুনের মামলা রুজু 
মনোনয়ন পর্বে উত্তপ্ত ভাঙড়, নওশাদ সিদ্দিকি-সহ ৬৮ জনের বিরুদ্ধে খুনের মামলা রুজু 

প্রসঙ্গত, পঞ্চায়েতের মনোনয়ন পর্বে থমথমে ভাঙড়। বিগত কয়েকদিনে রণক্ষেত্রের রুপ ধারণ করেছিল। প্রাণ গিয়েছ। জখম হয়েছে বহু। এখনও বিভিন্ন জায়গায় পড়ে গাড়ির ভগ্নাংশ। আক্রান্ত হয়েছে পুলিশ কর্মীরাও। আর এই জটিল পরিস্থিতির কথা শুনে ভাঙড় পরিদর্শনে পৌঁছে যান রাজ্যপাল বোস। অন্যদিকে, ভাঙড়ে অশান্তির ঘটনায় প্রাণ হারিয়েছেন আইএসএফ নেতা মহিউদ্দিন মোল্লা। দুষ্কৃতীদের গুলিতে প্রাণ গিয়েছে তাঁর। এই খুনের ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছিল বিরোধীরা।

মনোনয়ন পর্বে উত্তপ্ত ভাঙড়, নওশাদ সিদ্দিকি-সহ ৬৮ জনের বিরুদ্ধে খুনের মামলা রুজু 

যদিওবা আইএসএফ নেতা মহিউদ্দিন মোল্লার মৃত্যুর ঘটনার মামলা আরাবুলের দাবি, ঘটনার সঙ্গে তাঁর কোনও যোগ নেই। তাঁরা ঘটনাস্থলে ছিলেন না। আইএসএফের গুলিতেই প্রাণহানি হয়েছে। ভোটের মুখ তাঁকে ফাঁসানো হচ্ছে।” ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে, মনোনয়ন পর্বে ভাঙড়ে শুধু আইএসএফ নেতা মহিউদ্দিন মোল্লার-ই নয়, মৃত্যু হয়েছে রাজু নস্করের, যিনি সক্রিয় তৃণমূল কর্মী ছিলেন। তাঁর পরিবারের তরফেও মামলা দায়ের করা হয়েছে। আর সেই মামলাতে নাম রয়েছে নওশাদ সিদ্দিকি-সহ একাধিক আইএসএফ নেতার।

মনোনয়ন পর্বে উত্তপ্ত ভাঙড়, নওশাদ সিদ্দিকি-সহ ৬৮ জনের বিরুদ্ধে খুনের মামলা রুজু 

মনোনয়ন পর্বে উত্তপ্ত ভাঙড়, নওশাদ সিদ্দিকি-সহ ৬৮ জনের বিরুদ্ধে খুনের মামলা রুজু 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত