বোমা বিস্ফোরণের ফলে জখম ৫ শিশু! রাজ্যের কাছে রিপোর্ট তলব শিশু সুরক্ষা কমিশনের

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পঞ্চায়তেরে দিনক্ষণ ঘোষণা হতেই উত্তপ্ত বাংলা! রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হিংসার ঘটনা প্রকাশ্যে এসেছে। মনোনয়ন পর্বে বঙ্গের বিভিন্ন প্রান্তে ঝরেছে রক্ত! প্রাণহানিও ঘটেছে! আর এই সব ঘটনায় রীতিমত উদ্বিগ্ন রাজ্যের মানুষ। এহেন পরিস্থিতিতে জেলায় জেলায় উদ্ধার হচ্ছে তাজা বোমা! এর মাঝেই বোমা বিস্ফোরণের ঘটনায় জঙ্গিপুরে জখম হয়েছে ৫ শিশু। বোমা বিস্ফোরণের ঘটনায় রীতিমত আতঙ্কিত এলাকাবাসী।

আরও পড়ুন: Panchayat-এ জেলাপিছু ১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর আর্জি কমিশনের

এবার জঙ্গিপুরের এই ঘটনায় রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব করল শিশু সুরক্ষা কমিশন। কিভাবে কসঙ্গে পাঁচ শিশু বোমার আঘাতে জখম হল? জানতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে জঙ্গিপুরের ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট চেয়ে মুখ্যসচিবকে চিঠি দিয়েছে শিশু সুরক্ষা কমিশন। পাশাপাশি বোমা বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শন করতে বাংলায় আসতে চায় কমিশনের বিশেষ টিম। ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, এই বিস্ফোরণের ঘটনায় স্বতঃপ্রণোদিত তদন্ত শুরু করুক রাজ্য। তাছাড়াও আহত শিশুদের চিকিৎসার দায়িত্ব নেওয়ার পাশাপাশি ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথাও শিশু সুরক্ষা কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে।

বোমা বিস্ফোরণের ফলে জখম ৫ শিশু, রিপোর্ট তলব শিশু সুরক্ষা কমিশনের
বোমা বিস্ফোরণের ফলে জখম ৫ শিশু, রিপোর্ট তলব শিশু সুরক্ষা কমিশনের

প্রসঙ্গত, সোমবার সকালে ঘটনাটি ঘটে ফরাক্কার উত্তর ইমাম নগরের মাঠপাড়ায়। ওই এলাকায় সকালে বোমা গুলি পড়েছিল। ঠিক সেই সময় ওই বোমা গুলিকে বল ভেবে তা নিয়ে খেলতে যায় ওই শিশুরা। তাতেই মারাত্মকভাবে জখম হয় তারা। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, বোমা বিস্ফোরণে গুরুতর আহত হয়েছে আরিয়ান শেখ (৮), দাউদ শেখ (১০), আসাদুল শেখ (৭), সুভান শেখ (১১), ইমরান শেখ (৯)। তবে ইতিমধ্যেই জখম আসাদুলকে রেফার করা হয়েছে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে।

বোমা বিস্ফোরণের ফলে জখম ৫ শিশু, রিপোর্ট তলব শিশু সুরক্ষা কমিশনের

সূত্রের খবর, আহতরা সকলেই স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। সকালে আম বাগানে খেলতে গেলে সেখানে বোমা বিস্ফোরণে গুরুত্বর আহত হয় তারা। এরপরেই বিস্ফোরণের আওয়াজ শুনেই ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। এরপর স্থানীয়দের তৎপরতায় ওদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাদের চিকিৎসা শুরু হয়। তবে কে বা কারা গ্রামের মাঝে এভাবে বোমা ফেলে রেখেছিল, কী উদ্দেশ্য ছিল, সেসব খতিয়ে দেখছে পুলিশ। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ

বোমা বিস্ফোরণের ফলে জখম ৫ শিশু, রিপোর্ট তলব শিশু সুরক্ষা কমিশনের

বোমা বিস্ফোরণের ফলে জখম ৫ শিশু, রিপোর্ট তলব শিশু সুরক্ষা কমিশনের

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর